Jeremiah 14:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বন্য গাধাগুলো গাছপালাহীন পাহাড়ে দাঁড়িয়ে শিয়ালদের মত বাতাসের জন্য হাঁপায়; ঘাস না থাকাতে তাদের চোখ ক্ষীণ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্য গর্দভেরা গাছপালাহীন উঁচু স্থানগুলিতে দাঁড়ায় ও শিয়ালের মতো হাঁপাতে থাকে; ঘাসের অভাবে তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বনগর্দ্দভ সকল বৃক্ষশূন্য গিরিতে দাঁড়াইয়া শৃগালের ন্যায় বায়ুর জন্য হাঁপায়; তৃণাদি না থাকাতে তাহাদের চক্ষু ক্ষীণ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বনগর্দভ সকল বৃক্ষশূন্য গিরিতে দাঁড়াইয়া শৃগালের ন্যায় বায়ুর জন্য হাঁপায়; তৃণাদি না থাকাতে তাহাদের চক্ষু ক্ষীণ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুনো গাধারা গাছপালাশূন্য পাহাড়ের উপরে দাঁড়িয়ে শিয়ালের মত হাঁপায়; ঘাসের অভাবে তাদের চোখের তেজ কমে যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুনো গাধারা গাছপালাশূন্য পাহাড়ের উপরে দাঁড়িয়ে শিয়ালের মত হাঁপায়; ঘাসের অভাবে তাদের চোখের তেজ কমে যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্য গর্দভ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শৃগালের মত হাঁপাচ্ছে, অনাহারে দৃষ্টি হয়েছে ক্ষীণ, কারণ খাদ্য নেই তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বন্য গাধারা পাহাড়ে দাঁড়িয়ে শেয়ালের মতো ঘ্রাণ নেবে| কিন্তু তারা কোন খাবারের সন্ধান পাবে না| কারণ মাঠে কোন সবুজের চিহ্ন থাকবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বুনো গাধারা ফাঁকা সমভূমিতে দাঁড়িয়ে থাকে এবং তারা শিয়ালের মত বাতাসের জন্য হাঁপায়। তাদের চোখগুলি কাজ করতে ব্যর্থ, কারণ সেখানে ঘাস নেই।”