Jeremiah 14:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও আমাদের অপরাধগুলো আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে, তবুও, হে মাবুদ, তুমি তোমার নামের অনুরোধে কাজ কর; আমরা তো নানাভাবে বিপথগামী হয়েছি; আমরা তোমারই বিরুদ্ধে গুনাহ্ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও আমাদের পাপসকল আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, হে সদাপ্রভু, তোমার শ্রীনামের জন্য তুমি কিছু করো। কারণ আমরা অনেকভাবে বিপথগামী হয়েছি; আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি আমাদের অপরাধ সকল আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে, তথাপি, হে সদাপ্রভু, তুমি আপন নামের অনুরোধে কার্য্য কর; আমরা ত নানা প্রকারে বিপথগামী হইয়াছি; আমরা তোমারই বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি আমাদের অপরাধ সকল আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে, তথাপি, হে সদাপ্রভু, তুমি আপন নামের অনুরোধে কার্য কর; আমরা ত নানা প্রকারে বিপথগামী হইয়াছি; আমরা তোমারই বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমাদের পাপ যদিও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তবুও তোমার সুনামের জন্য কিছু কর। আমরা অনেকবার বিপথে গিয়েছি; আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমাদের গুনাহ্ যদিও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তবুও তোমার সুনামের জন্য কিছু কর। আমরা অনেকবার বিপথে গিয়েছি; আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজারা আর্তনাদ করে বলছে, “যদিও আমাদেরই পাপ আমাদের দোষী সাব্যস্ত করেছে, তবু, হে প্রভু পরমেশ্বর, সাহায্য কর আমাদের, রক্ষা কর তোমার প্রতিশ্রুতি। বহুবার আমরা তোমার কাছ থেকে সরে গেছি, পাপ করেছি তোমার বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি| আমরা আমাদের পাপের জন্য কষ্ট পাচ্ছি| হে প্রভু, আপনার নামের দোহাই, আমাদের সাহায্য করবার জন্য কিছু করুন| আমরা স্বীকার করছি আমরা পাপী, আমরা বার বার আপনার বিরুদ্ধে গিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও আমাদের পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, হে সদাপ্রভু, তবুও তোমার নামের জন্য কিছু কর। কারণ আমাদের অবিশ্বস্ত কাজকর্ম বেড়ে চলছে; আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।