Jeremiah 14:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইলের আশাভূমি, সঙ্কটকালে তার উদ্ধারকর্তা, কেন তুমি এই দেশে প্রবাসী কিংবা এক রাতের পথিকের মত হও?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের আশাভূমি, তার বিভিন্ন দুর্দশার পরিত্রাতা, কেন তুমি দেশে এক অচেনা মানুষের মতো হয়েছ, সেই পথিকের মতো হয়েছ, যে এক রাত্রিমাত্র অবস্থান করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েলের আশাভূমি, সঙ্কটকালে তাহার ত্রাণকর্ত্তা, কেন তুমি এই দেশে প্রবাসীর ন্যায়, কিম্বা রাত্রিবাসার্থী পথিকের ন্যায় হও?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েলের আশাভূমি, সঙ্কটকালে তাহার ত্রাণকর্তা, কেন তুমি এই দেশে প্রবাসীর ন্যায়, কিম্বা রাত্রিবাসার্থী পথিকের ন্যায় হও?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলের আশা, কষ্টের সময়কার উদ্ধারকর্তা, কেন তুমি দেশের মধ্যে অচেনার মত, এক রাত থাকা পথিকের মত হয়েছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইলের আশা, কষ্টের সময়কার উদ্ধারকর্তা, কেন তুমি দেশের মধ্যে অচেনার মত, এক রাত থাকা পথিকের মত হয়েছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই ইসরায়েলের একমাত্র আশা, একমাত্র তুমিই রক্ষা কর আমাদের দুর্যোগের হাত থেকে। আমাদের দেশে কেন তুমি এক আগন্তুকের মত, পথিকের মত কেন তুমি, যিনি যাপন করেন শুধু একটি রাত্রি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনিই ইস্রায়েলের আশা ভরসা| এর আগেও বহুবার আপনি ইস্রায়েলকে সমস্যার হাত থেকে বাঁচিয়েছেন| কিন্তু এখন আপনি একজন বিদেশীর মতো ব্যবহার করছেন| আপনি যেন পথিকের মতো এক রাত্রি থাকার জন্যই এখানে এসেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ইস্রায়েলের আশা, কোন একজন যে বিপদের দিন তাকে রক্ষা করে, কেন তুমি এই দেশে পরজাতীয়ের মত, একটি বিদেশী পথিকের মত যে শুধুমাত্র রাত কাটায়?