Jeremiah 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেন তুমি স্তম্ভিত মানুষের মত, উদ্ধার করতে অসমর্থ বীরের মত হও? তবুও হে মাবুদ, তুমি আমাদের মধ্যবর্তী, আর আমাদের উপরে তোমার নাম কীর্তিত; আমাদেরকে পরিত্যাগ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তুমি বিভ্রান্ত এক মানুষের মতো, উদ্ধার করতে না পারা যোদ্ধার মতো হও? হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ, আর আমরা তোমার পরিচয় বহন করি; আমাদের পরিত্যাগ কোরো না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেন তুমি স্তম্ভিত মানুষের ন্যায়, ত্রাণ করিতে অসমর্থ বীরের ন্যায় হও? তথাপি, হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যবর্ত্তী, আর আমাদের উপরে তোমার নাম কীর্ত্তিত; আমাদিগকে পরিত্যাগ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেন তুমি স্তম্ভিত মনুষ্যের ন্যায়, ত্রাণ করিতে অসমর্থ বীরের ন্যায় হও? তথাপি, হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যবর্তী, আর আমাদের উপরে তোমার নাম কীর্তিত; আমাদিগকে পরিত্যাগ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি হতভম্ব হয়ে যাওয়া লোকের মত, রক্ষা করতে পারে না এমন যোদ্ধার মত হয়েছ? হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ আর আমরা তো তোমারই; তুমি আমাদের ত্যাগ কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি হতভম্ব হয়ে যাওয়া লোকের মত, রক্ষা করতে পারে না এমন যোদ্ধার মত হয়েছ? হে মাবুদ, তুমি আমাদের মধ্যেই আছ আর আমরা তো তোমারই; তুমি আমাদের ত্যাগ কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন তুমি বিস্ময়ে বিমূঢ় একটি মানুষের মত, উদ্ধারে অপারগ এক সৈনিকের মত? এ কথা নিশ্চিত, হে প্রভু পরমেশ্বর তুমি আছ আমাদেরই মাঝে! আমরা তোমারই প্রজা, আমাদের তুমি করো না পরিত্যাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি যেন স্তম্ভিত এক মানুষ| আপনি যেন একজন সৈনিক যার প্রাণ বাঁচানোর কোন ক্ষমতা নেই| কিন্তু প্রভু, আপনি আমাদের সঙ্গেই আছেন| আপনার নাম ধরেই আমাদের ডাকা হয় সুতরাং আমাদের সাহায্য না করে আপনি চলে যাবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন তুমি আলাদা হওয়া লোকের মত হবে, একটি যোদ্ধার মত যে কাউকে রক্ষা করতে সক্ষম না? কারণ হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ! তোমার নাম আমাদের উপরে ঘোষিত আছে। আমাদের ত্যাগ কোরো না।