Jeremiah 15:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ আমাকে বললেন, মূসা ও শামুয়েল যদি আমার সম্মুখে দাঁড়াত, তবুও আমার প্রাণ এই জাতির অনুকূল হত না; তুমি আমার সম্মুখ থেকে তাদেরকে বিদায় কর, তারা চলে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর সদাপ্রভু আমাকে বললেন, “যদিও মোশি ও শমূয়েল আমার সামনে দাঁড়াত, তবুও আমার মন এই লোকদের প্রতি কোমল হত না। আমার উপস্থিতি থেকে তাদের দূর করে দাও, তাদের চলে যেতে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু আমাকে কহিলেন, যদ্যপি মোশি ও শমূয়েল আমার সম্মুখে দাঁড়াইত, তথাপি আমার প্রাণ এই জাতির অনুকূল হইত না; তুমি আমার সম্মুখ হইতে তাহাদিগকে বিদায় কর, তাহারা চলিয়া যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু আমাকে কহিলেন, যদ্যপি মোশি ও শমূয়েল আমার সম্মুখে দাঁড়াইত, তথাপি আমার প্রাণ এই জাতির অনুকূল হইত না; তুমি আমার সম্মুখ হইতে তাহাদিগকে বিদায় কর, তাহারা চলিয়া যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু আমাকে বললেন, “মোশি ও শমূয়েলও যদি আমার সামনে এসে দাঁড়ায় তবুও আমার অন্তর এই লোকদের জন্য নরম হবে না। আমার সামনে থেকে তুমি এদের বিদায় কর; তারা চলে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ আমাকে বললেন, “মূসা ও শামুয়েলও যদি আমার সামনে এসে দাঁড়ায় তবুও আমার দিল এই লোকদের জন্য নরম হবে না। আমার সামনে থেকে তুমি এদের বিদায় কর; তারা চলে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মোশি ও শমুয়েলও যদি আমার সামনে দাঁড়িয়ে আবেদন জানাত, তাহলেও আমি এদের উপর দয়া করতাম না। ওদের দূর করে দাও আমার চোখের সামনে থেকে, চলে যাক ওরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বলেছিলেন, “এমন কি যদি মোশি এবং শমূয়েল আমার কাছে যিহূদার লোকদের হয়ে প্রার্থনা করে তাহলেও আমি তাদের প্রতি করুণা করব না, যিরমিয়| যিহূদার লোকদের আমার কাছে আসতে দিও না| ওদের চলে যেতে বলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু আমাকে বললেন, “এমনকি মোশি ও শমূয়েলও যদি আমার সামনে এসে দাঁড়াত, তবুও আমি এই লোকদের প্রতি দয়া দেখাতাম না। আমার সামনে থেকে তাদের বিদায় কর; তারা চলে যাক।