Jeremiah 15:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়! হায়! মা আমার, আমি সমস্ত দুনিয়ার বিরোধের ও বিবাদের পাত্র, তুমি আমাকে কেন প্রসব করেছ? আমি তো কাউকেও সুদের জন্য ঋণ দেই নি, আমাকেও কেউ দেয় নি, তবুও সকলে আমাকে বদদোয়া দিচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হায়, মা আমার, তুমি আমাকে জন্ম দিয়েছ, আমি এমন মানুষ, যার সঙ্গে সমস্ত দেশ ঝগড়া-বিবাদ করে। আমি ঋণ করিনি বা কাউকে ঋণও দিইনি, তবুও সবাই আমাকে অভিশাপ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়! হায়! মা আমার, আমি সমস্ত পৃথিবীর বিরোধের ও বিবাদের পাত্র, তুমি আমাকে কেন প্রসব করিয়াছ? আমি ত কাহাকেও সুদের জন্য ঋণ দিই নাই, আমাকেও কেহ দেয় নাই, তথাপি সকলে আমাকে শাপ দিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়! হায়! মা আমার, আমি সমস্ত পৃথিবীর বিরোধের ও বিবাদের পাত্র, তুমি আমাকে কেন প্রসব করিয়াছ? আমি ত কাহাকেও সুদের জন্য ঋণ দিই নাই, আমাকেও কেহ দেয় নাই, তথাপি সকলে আমাকে শাপ দিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়! হায়! মা আমার, তুমি কেন আমাকে জন্ম দিয়েছ, যার সংগে গোটা দেশটা ঝগড়া ও লড়াই করে? আমি ধার দিই নি কিম্বা কেউ আমাকে ধারও দেয় নি, তবুও প্রত্যেকে আমাকে অভিশাপ দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়! হায়! মা আমার, তুমি কেন আমাকে জন্ম দিয়েছ, যার সংগে গোটা দেশটা ঝগড়া ও লড়াই করে? আমি ধার দিই নি কিংবা কেউ আমাকে ধারও দেয় নি, তবুও প্রত্যেকে আমাকে বদদোয়া দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মত অসুখী মানুষ আর কেউ নেই! কেন আমার জননী আমাকে এ জগতে এনেছিলেন? এ দেশের প্রতিটি মানুষের সঙ্গে আমাকে বিবাদ করতে হচ্ছে। আমি কারও কাছে টাকা ধার নিইনি বা কাউকে ধার দিইনি, তবু পত্যেকে আমাকে শাপশাপান্ত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মা, আমি (যিরমিয়) দুঃখিত যে তুমি আমায় জন্ম দিয়েছো| আমিই হচ্ছি সেই ব্যক্তি যাকে পুরো দেশটিকে অভিযুক্ত ও সমালোচনা করতে হবে| আমি ধারদাতাও নই, ধারগ্রাহকও নই| তবু আমাকে প্রত্যেকে অভিশাপ দিচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মা আমার, ধিক আমাকে! তুমি আমাকে জন্ম দিয়েছ; আমি, যার সঙ্গে সমস্ত দেশ বিবাদ ও বিতর্ক করে। আমি ধার নেয়নি, আর নেই যে কেউ আমাকে ধার দিয়েছে, কিন্তু তারা সবাই আমাকে অভিশাপ দেয়।