Jeremiah 15:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বললেন, আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করে তোমার মঙ্গল করবো; নিশ্চয়ই দুশমনদেরকে সঙ্কটকালে ও দুর্দশার সময়ে তোমার কাছে ফরিয়াদ করাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বললেন, “নিশ্চয়ই আমি এক উত্তম অভিপ্রায়ে তোমাকে মুক্ত করব; নিশ্চিতরূপে বিপর্যয় ও দুর্দশার সময়ে তোমার শত্রুরা তোমার কাছে অনুনয় করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহিলেন, আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করিয়া তোমার মঙ্গল করিব; নিশ্চয়ই শত্রুগণকে সঙ্কটকালে ও দুর্দ্দশার সময়ে তোমার কাছে বিনতি করাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহিলেন, আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করিয়া তোমার মঙ্গল করিব; নিশ্চয়ই শত্রুগণকে সঙ্কটকালে ও দুর্দশার সময়ে তোমার কাছে বিনতি করাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বললেন, “একটা মংগলের উদ্দেশ্যে আমি নিশ্চয় তোমাকে রেহাই দেব। আমি এমন অবস্থা সৃষ্টি করব যার ফলে বিপদ ও দুর্দশার সময়ে তোমার শত্রুরা অবশ্য তোমার কাছে এসে মিনতি করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বললেন, “একটা উপকারের উদ্দেশ্যে আমি নিশ্চয় তোমাকে রেহাই দেব। আমি এমন অবস্থা সৃষ্টি করব যার ফলে বিপদ ও দুর্দশার সময়ে তোমার শত্রুরা অবশ্য তোমার কাছে এসে মিনতি করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমি যদি তোমার সেবা না করে থাকি, যদি আমার শত্রুদের দুর্দশা ও বিপদের দিনে তাদের জন্য তোমার কাছে বিনতি না করে থাকি, তাহলে তাদের সমস্ত অভিশাপ আমার উপরে বর্তাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি সত্যিই আপনাকে ভাল ভাবে সেবা করেছি| আমার শত্রুরা যখন আমায় বিপদে ফেলেছিল তখন আমি আপনার কাছে প্রার্থনা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বললেন, “আমি কি মঙ্গলের জন্য তোমাকে উদ্ধার করব না? আমি অবশ্যই বিপদ ও দুর্দশার দিনের তোমার শত্রুদেরকে সাহায্যের জন্য মিনতি করব।