Jeremiah 15:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার দুশমনদের দ্বারা তোমার অজ্ঞাত একটি দেশে তোমাকে নিয়ে যাব; কেননা আমার ক্রোধে আগুন জ্বলে উঠলো, তা তোমাদের উপরে জ্বলে উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের শত্রুদের কাছে দাসত্ব করাব, তোমাদের অপরিচিত এক দেশে, কারণ আমার ক্রোধ এক আগুনের শিখা প্রজ্বলিত করবে, যা তোমাদের বিরুদ্ধে থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার শত্রুগণের দ্বারা তোমার অজ্ঞাত এক দেশে তাহা লইয়া যাইব; কেননা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত হইল, তাহা তোমাদের উপরে জ্বলিয়া উঠিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার শত্রুগণের দ্বারা তোমার অজ্ঞাত এক দেশে তাহা লইয়া যাইব; কেননা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত হইল, তাহা তোমাদের উপরে জ্বলিয়া উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দেশের কথা তুমি জান না সেই দেশে আমি তোমাকে তোমার শত্রুদের দাস করব, কারণ আমার ক্রোধের আগুন জ্বলে উঠে তোমার উপর জ্বলতে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দেশের কথা তুমি জান না সেই দেশে আমি তোমাকে তোমার শত্রুদের গোলাম করব, কারণ আমার গজবের আগুন জ্বলে উঠে তোমার উপর জ্বলতে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের অজ্ঞাত এক দেশে আমি তাদের শত্রুদের দাসত্ব করাব। কারণ আমার ক্রোধ আগুনের মত, যে আগুন নেভে না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা, তোমাদের আমি তোমাদের শত্রুর কাছে দাস করে রাখবে| অচেনা এক দেশে তোমরা দাসত্ব করবে| আমি প্রচণ্ড রুদ্ধ| আমার রোধ হল তপ্ত আগুনের মতোই এবং তোমরা তাতে পুড়ে মরবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি তোমার শত্রুদের দিয়ে তোমায় এমন দেশে নিয়ে যাব, যা তোমার অজানা, কারণ আমার রোষের আগুন তোমার উপর জ্বলতে থাকবে।”