Jeremiah 15:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তোমার কালামগুলো পাওয়া গেল, আমি সেগুলো ভোজন করলাম, আর তোমার কালামগুলো আমার আমোদ ও অন্তরের হর্ষজনক ছিল; কেননা হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, আমার উপরে তোমার নাম কীর্তিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম, সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক, কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমি তোমার নাম ধারণ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম, তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল; কেননা হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কীর্ত্তিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেইগুলি ভক্ষণ করিলাম, তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল; কেননা হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কীর্তিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাক্য প্রকাশিত হলে পর আমি তা অন্তরে গ্রহণ করলাম; সেই বাক্য ছিল আমার আনন্দ ও আমার অন্তরের সুখ, কারণ হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তো তোমারই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কালাম প্রকাশিত হলে পর আমি তা অন্তরে গ্রহণ করলাম; সেই কালাম ছিল আমার আনন্দ ও আমার দিলের সুখ, কারণ হে মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন, আমি তো তোমারই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমারই। তোমার বাণী আমার হৃদয় ভরিয়ে দিয়েছে আনন্দ ও উল্লাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার বার্তা আমার কাছে পৌঁছেছিল| আপনার কথাগুলো আমার কাছে এসেছিল এবং সেগুলি আমি হজম করে ফেললাম| আপনার বার্তা আমাকে খুশী করেছিল| আমাকে আপনার নামে ডাকতে পারবার জন্য আমি খুশী হয়েছিলাম| আপনার নাম হল: “প্রভু সর্বশক্তিমান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাক্য খুঁজে পেলাম এবং আমি তাদের ভোজন করলাম। তোমার বাক্য ছিল আমার আনন্দ, আমার অন্তরের আনন্দ, কারণ বাহিনীগনের ঈশ্বর সদাপ্রভু, কারণ আমার উপর তোমার নাম ঘোষিত হয়।