Jeremiah 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পরিহাসকারীদের সভাতে বসি নি, উল্লাস করি নি; তোমার হাত আমার উপর ছিল বলে একাকী বসতাম, কেননা তুমি আমাকে ক্রোধে পূর্ণ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উচ্ছৃঙ্খল লোকদের দলে আমি কখনও বসিনি, আমি কখনও তাদের সঙ্গে ফুর্তি করিনি; আমি একা বসেছিলাম, কারণ তোমার হাত আমার উপরে ছিল, আর তুমি আমাকে ঘৃণামিশ্রিত ক্রোধে পূর্ণ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পরিহাসকারীদের সভাতে বসি নাই, উল্লাস করি নাই; তোমার হস্ত প্রযুক্ত একাকী বসিতাম, কেননা তুমি আমাকে ক্রোধে পূর্ণ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পরিহাসকারীদের সভাতে বসি নাই, উল্লাস করি নাই; তোমার হস্ত প্রযুক্ত একাকী বসিতাম, কেননা তুমি আমাকে ক্রোধে পূর্ণ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা হৈ হুল্লোড় করে মদ খায় আমি কখনও তাদের দলে বসি নি, তাদের সংগে কখনও আনন্দ করি নি; তোমার হাত আমার উপরে ছিল বলে আমি একাই বসে থাকতাম আর তুমি আমাকে রাগে পরিপূর্ণ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা হৈ হুল্লোড় করে মদ খায় আমি কখনও তাদের দলে বসি নি, তাদের সংগে কখনও আনন্দ করি নি; তোমার হাত আমার উপরে ছিল বলে আমি একাই বসে থাকতাম আর তুমি আমাকে রাগে পরিপূর্ণ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ক্রোধে আমাকে তুমি পূর্ণ করেছ। আমি কারও সঙ্গে হাসি আনন্দের আসরে কাল কাটাই না। তোমার আদেশ অনুযায়ী আমি একা থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কখনও জনতার সঙ্গে বসিনি| যেহেতু তারা আমাকে নিয়ে হাসাহাসি করেছিল| আমি নিজেকে নিয়ে বসেছিলাম, কারণ আপনার প্রভাব আমার ওপর রয়েছে| আমার চারপাশে অসততার জন্যই আপনি আমাকে ক্রোধ দিয়ে ভরে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের সভাতে বসতাম না, যারা উল্লাস ও ফুর্তি করে। তোমার শক্তিশালী হাতের জন্য আমি একা বসে থাকতাম, কারণ তুমি আমাকে ধিক্কারে পরিপূর্ণ করেছ।