Jeremiah 15:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার যাতনা নিত্যস্থায়ী ও আমার ক্ষত দুরারোগ্য কেন? তা চিকিৎসা অগ্রাহ্য করছে। তুমি কি আমার কাছে মিথ্যা স্রোত ও অস্থায়ী পানির মত হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন আমার বেদনা অন্তহীন এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য? তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা, নির্জলা জলের উৎসের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার যাতনা নিত্যস্থায়ী ও আমার ক্ষত অপ্রতিকার্য্য কেন? তাহা চিকিৎসা অগ্রাহ্য করিতেছে। তুমি কি আমার কাছে মিথ্যা স্রোতের ও অস্থায়ী জলের ন্যায় হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার যাতনা নিত্যস্থায়ী ও আমার ক্ষত অপ্রতিকার্য কেন? তাহা চিকিৎসা অগ্রাহ্য করিতেছে। তুমি কি আমার কাছে মিথ্যা স্রোতের ও অস্থায়ী জলের ন্যায় হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন আমার ব্যথার শেষ নেই, কেন আমার ঘা ভাল হয় না, কেন তা সারানো যায় না? তুমি কি আমার কাছে মিথ্যা স্রোত ও অস্থায়ী ফোয়ারার জলের মত হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন আমার ব্যথার শেষ নেই, কেন আমার ঘা ভাল হয় না, কেন তা সারানো যায় না? তুমি কি আমার কাছে মিথ্যা স্রোত ও অস্থায়ী ঝর্ণার পানির মত হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন আমাকে এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? এর কি শেষ নেই? কেন আমার ক্ষত নিরাময় হয় না? গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া ঝর্ণার মত তুমি কি আমাকে নিরাশ করতে চাও?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বুঝতে পারি না কেন এখনও আমি ব্যাথা বোধ করি| আমি বুঝতে পারি না কেন আমার ক্ষত সেরে ওঠে না| প্রভু, আমার মনে হয় আপনি বদলে গিয়েছেন| আপনি হলেন শুকিয়ে যাওয়া ঝর্ণা| কিংবা হঠাৎ জলের প্রবাহ থেমে যাওয়া একটি ঝর্ণা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন আমার ব্যথার স্থায়ী এবং আমার ক্ষত দুরারোগ্য, সুস্থ হতে অস্বীকার করে? তুমি কি আমার কাছে মিথ্যা জলের মত, জল যা শুকিয়ে যায়?