Jeremiah 15:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ এই কথা বলেন, তুমি যদি ফিরে এসো, তবে আমি তোমাকে ফিরিয়ে আনবো, তুমি আমার সাক্ষাতে দাঁড়াবে; এবং যদি নিকৃষ্ট বস্তু থেকে কাঞ্চন বের করে নাও, তবে আমার মুখস্বরূপ হবে; ওরা তোমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি ওদের কাছে ফিরে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে সদাপ্রভু এই কথা বলেন: “তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব, যেন তুমি আমার সেবা করতে পারো; যদি তুমি মূল্যহীন কথাবার্তার চেয়ে উৎকৃষ্ট সব কথা বলো, তাহলে তুমি আমার মুখপাত্র হবে। এই লোকেরা তোমার প্রতি ফিরুক, কিন্তু তুমি তাদের প্রতি ফিরবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি ফিরিয়া আইস, তবে আমি তোমাকে ফিরাইয়া আনিব, তুমি আমার সাক্ষাতে দাঁড়াইবে; এবং যদি অপকৃষ্ট বস্তু হইতে কাঞ্চন বাহির করিয়া লও, তবে আমার মুখস্বরূপ হইবে; উহারা তোমার কাছে ফিরিয়া আসিবে, কিন্তু তুমি উহাদের কাছে ফিরিয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি ফিরিয়া আইস, তবে আমি তোমাকে ফিরাইয়া আনিব, তুমি আমার সাক্ষাতে দাঁড়াইবে; এবং যদি অপকৃষ্ট বস্তু হইতে কাঞ্চন বাহির করিয়া লও, তবে আমার মুখস্বরূপ হইবে; উহারা তোমার কাছে ফিরিয়া আসিবে, কিন্তু তুমি উহাদের কাছে ফিরিয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু বললেন, “তুমি যদি মন ফিরাও তবে আমি তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে আনব যাতে তুমি আমার সেবা করতে পার; যদি তুমি বাজে কথা না বলে মূল্যবান কথা বল তবে তুমি আমার মুখ হয়ে কথা বলবে। এই লোকেরা তোমার দিকে ফিরুক, কিন্তু তুমি তাদের দিকে ফিরবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ বললেন, “তুমি যদি মন ফিরাও তবে আমি তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে আনব যাতে তুমি আমার এবাদত করতে পার; যদি তুমি বাজে কথা না বলে মূল্যবান কথা বল তবে তুমি আমার মুখ হয়ে কথা বলবে। এই লোকেরা তোমার দিকে ফিরুক, কিন্তু তুমি তাদের দিকে ফিরবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এ কথার উত্তরে বললেন, তুমি যদি ফিরে আস, তাহলে আমি তোমাকে আবার গ্রহণ করব, আবার তুমি আমার সেবক হবে। অবান্তর কথার পরিবর্তে তুমি যদি মূল্যবান বার্তা ঘোষণা কর, তাহলে তুমি আবার আমার প্রবক্তা নবী হতে পারবে। লোকে আবার তোমার কাছে আসবে, তোমাকে যেতে হবে না কারও কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু বলেছিলেন, “যিরমিয়, তুমি নিজেকে বদলিয়ে আমার কাছে ফিরে এসো তাহলে তোমাকে শাস্তি দেব না| তুমি যদি নিজেকে পরিবর্তন করে আমার কাছে ফিরে আস তাহলেই তুমি আমার সেবা করতে পারবে| ঐসব মূল্যহীন কথা না বলে যদি তুমি গুরুত্বপূর্ণ কথা বলতে পারো তবেই তুমি আমার হয়ে কথা বলতে পারবে| যিহূদার লোকদের নিজেদের বদলে ফেলে তোমার কাছে ফিরে আসতে হবে যিরমিয়| কিন্তু তুমি নিজেকে তাদের মতো করে বদলিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সদাপ্রভু এই কথা বলেন, “যিরমিয়, যদি তুমি অনুতাপ কর, তাহলে আমি তোমাকে পুনরুদ্ধার করব এবং তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সেবা করবে। কারণ যদি তুমি বাজে জিনিসকে দামী জিনিস থেকে আলাদা কর, তুমি আমার মুখের মত হবে। এই লোকেরা তোমার দিকে ফিরে আসবে, কিন্তু তুমি নিজে তাদের কাছে ফিরে যাবে না।