Jeremiah 15:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, আমি চার জাতিকে তাদের উপরে নিযুক্ত করবো; হত্যা করার জন্য তলোয়ার, টানাটানি করার জন্য কুকুর, খেয়ে ফেলবার ও বিনাশ করার জন্য আসমানের পাখি ও ভূমির পশু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি চার ধরনের ধ্বংসকারীকে তাদের বিরুদ্ধে পাঠাব,” সদাপ্রভু ঘোষণা করেন, “হত্যা করার জন্য তরোয়াল, টানাটানি করার জন্য কুকুর এবং গ্রাস ও ধ্বংস করার জন্য আকাশের সব পাখি ও যাবতীয় বুনো পশুও পাঠাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, আমি চারি জাতিকে তাহাদের উপরে নিযুক্ত করিব; বধ করিবার জন্য খড়্গ, টানাটানি করিবার জন্য কুকুর, ভক্ষণ ও বিনাশ করিবার জন্য আকাশের পক্ষী ও ভূমির পশু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, আমি চারি জাতিকে তাহাদের উপরে নিযুক্ত করিব; বধ করিবার জন্য খড়্গ, টানাটানি করিবার জন্য কুকুর, ভক্ষণ ও বিনাশ করিবার জন্য আকাশের পক্ষী ও ভূমির পশু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি তাদের বিরুদ্ধে চার রকম ধ্বংসকারীকে পাঠিয়ে দেব। সেগুলো হল, মেরে ফেলবার জন্য তলোয়ার, টেনে নিয়ে যাবার জন্য কুকুর, খেয়ে ফেলবার ও ধ্বংস করবার জন্য আকাশের পাখী ও বনের পশু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি তাদের বিরুদ্ধে চার রকম ধ্বংসকারীকে পাঠিয়ে দেব। সেগুলো হল, হত্যা করবার জন্য তলোয়ার, টেনে নিয়ে যাবার জন্য কুকুর, খেয়ে ফেলবার ও ধ্বংস করবার জন্য আকাশের পাখী ও বনের পশু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, প্রভু পরমেশ্বর, তাদের বিরুদ্ধে চারটি ভয়ঙ্কর সংহারক পাঠাতে মনস্থ করেছি। তারা যুদ্ধে নিহত হবে, কুকুরে তাদের টেনে নিয়ে যাবে, পাখিরা ছিঁড়ে খাবে আর অবশিষ্টদের খেয়ে শেষ করবে বন্য জন্তুরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের বিরুদ্ধে চার ধরণের ধ্বংসকারককে পাঠাব|’ এই হল প্রভুর বার্তা| ‘আমি তরবারি হাতে শত্রুকে পাঠাব তাদের মারতে| আমি সেই মৃতদেহগুলি টেনে নিয়ে যেতে কুকুর পাঠাব| আমি চিল, শকুন এবং বন্য জন্তুদের পাঠাব তাদের মাংস খাওয়ার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি সদাপ্রভুর ঘোষণা, ‘কারণ আমি তাদের উপরে চারটি দল নিযুক্ত করব; হত্যা করার জন্য তরোয়াল, টেনে নিয়ে যাবার জন্য কুকুরদের, গিলে ফেলার জন্য ও ধ্বংস করার জন্য আকাশের পাখী ও ভূমির পশুদের।