Jeremiah 15:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এমন করবো যে তারা দুনিয়ার সমস্ত রাজ্যে ভেসে বেড়াবে; এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়ের পুত্র মানশার জন্য, জেরুশালেমে তার কৃতকর্মের জন্য এসব করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশি জেরুশালেমে যা করেছে, সেই কারণে পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তাদের ঘৃণ্য করে তুলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি এমন করিব যে তাহারা পৃথিবীর সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবে; যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশির নিমিত্ত, যিরূশালেমে কৃত তাহার কার্য্যের নিমিত্ত ইহা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি এমন করিব যে তাহারা পৃথিবীর সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবে; যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশির নিমিত্ত, যিরূশালেমে কৃত তাহার কার্যের নিমিত্ত ইহা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা হিষ্কিয়ের ছেলে মনঃশি যিরূশালেমে যা করেছে তার জন্য আমি যে শাস্তি দেব তা দেখে পৃথিবীর সব রাজ্যের লোকেরা ভয় পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়ের ছেলে মানশা জেরুজালেমে যা করেছে তার জন্য আমি যে শাস্তি দেব তা দেখে দুনিয়ার সব রাজ্যের লোকেরা ভয় পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয়ের পুত্র মনঃশি যখন যিহুদীয়ার রাজা ছিল, সেই সময় জেরুশালেমে সে যা করেছে, তার প্রতিফল স্বরূপ আমি সারা পৃথিবীর মানুষের কাছে তাদের আতঙ্কজনক করে তুলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যিহূদার লোকদের ভয়ঙ্কর এক উদাহরণ হিসেবে সারা বিশ্বের সামনে খাড়া করব| যেহেতু যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশি জেরুশালেমে কুকর্ম করেছিল তাই আমিও যিহূদার সঙ্গে সেই একই জিনিষ করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পৃথিবীর সব রাজ্যের কাছে তাদের আতঙ্কিত করে তুলব, যিহূদার রাজা হিষ্কিয়ের ছেলে মনঃশি, যিরূশালেমে যা করেছে তার জন্য।’