Jeremiah 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জেরুশালেম, কে তোমাকে রহম করবে? কেই বা তোমার জন্য মাতম করবে? কেই বা তোমার মঙ্গল জিজ্ঞাসা করতে আসবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে জেরুশালেম, কে তোমার প্রতি করুণা করবে? কে তোমার জন্য শোক করবে? কে থেমে জিজ্ঞাসা করবে, তুমি কেমন আছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যিরূশালেম, কে তোমাকে দয়া করিবে? কেই বা তোমার নিমিত্ত বিলাপ করিবে? কেই বা তোমার মঙ্গল জিজ্ঞাসা করিতে আসিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যিরূশালেম, কে তোমাকে দয়া করিবে? কেই বা তোমার জন্য বিলাপ করিবে? কেই বা তোমার মঙ্গল জিজ্ঞাসা করিতে আসিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে যিরূশালেম, কে তোমার উপর দয়া করবে? কে তোমার জন্য শোক করবে? তুমি কেমন আছ তা জিজ্ঞাসা করবার জন্য কে আসবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে জেরুজালেম, কে তোমার উপর দয়া করবে? কে তোমার জন্য শোক করবে? তুমি কেমন আছ তা জিজ্ঞাসা করবার জন্য কে আসবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, হে জেরুশালেম, কে তোমাকে দয়া করবে, কে কাঁদবে তোমার জন্য? তোমার কুশল জানার জন্য কে এসে দাঁড়াবে তোমার কাছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেম শহর কেউ তোমার জন্য দুঃখ অনুভব করবে না| কেউ দুঃখে তোমার জন্য কেঁদে উঠবে না| এমন কি তুমি কেমন আছো এ কথা জিজ্ঞাসা করবার দায় কারো থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেম! কে তোমার উপর দয়া করবে? কে তোমার জন্য শোক করবে? কে তোমার খবর জিজ্ঞাসা করতে আসবে?