Jeremiah 15:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, তুমিই আমাকে ত্যাগ করেছ, তুমি পিছিয়ে পড়েছ, এজন্য আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে তোমাকে নষ্ট করেছি; আমি মাফ করতে করতে ক্লান্ত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ,” সদাপ্রভু বলেন। “তুমি বারবার বিপথগামী হয়ে থাকো। তাই আমি তোমার উপরে হস্তক্ষেপ করে তোমাকে ধ্বংস করব; তোমার প্রতি আর কোনো মমতা দেখাব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, তুমিই আমাকে ত্যাগ করিয়াছ, তুমি পিছাইয়া পড়িয়াছ, এই জন্য আমি তোমার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া তোমাকে নষ্ট করিয়াছি; আমি ক্ষমা করিতে করিতে ক্লান্ত হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, তুমিই আমাকে ত্যাগ করিয়াছ, তুমি পিছাইয়া পড়িয়াছ, এই জন্য আমি তোমার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া তোমাকে নষ্ট করিয়াছি; আমি ক্ষমা করিতে করিতে ক্লান্ত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু বলছি যে, তুমি আমাকে ত্যাগ করেছ, তুমি উল্টা পথে গিয়েছ। সেইজন্য আমি তোমার দিকে হাত বাড়িয়ে তোমাকে ধ্বংস করব; আমি আর মমতা করতে পারি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদ বলছি যে, তুমি আমাকে ত্যাগ করেছ, তুমি উল্টা পথে গিয়েছ। সেইজন্য আমি তোমার দিকে হাত বাড়িয়ে তোমাকে ধ্বংস করব; আমি আর মমতা করতে পারি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমরা আমাকে প্রত্যাখ্যান করেছ, মুখ ফিরিয়েছ আমার দিক থেকে। সেই হেতু আমি বিস্তার করেছি বাহু, তোমাদের দুমড়ে মুচড়ে পিষে ফেলেছি, কারণ ক্রোধ সংবরণ করতে করতে আমি ধৈর্য হারিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম, তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে|” এই হল প্রভুর বার্তা| “বারবার তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো| তাই আমি তোমাকে শাস্তি দেব এবং ধ্বংস করব| তোমার শাস্তি পিছোতে পিছোতে আমি ক্লান্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি আমাকে ত্যাগ করেছ, তুমি আমার কাছ থেকে ফিরে গেছ। সেইজন্য আমি তোমাকে নিজের হাতে আঘাত করব এবং তোমাকে ধ্বংস করব। আমি তোমার উপরে দয়া করতে করতে ক্লান্ত হয়ে পরেছি।