Jeremiah 15:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদেরকে দেশের তোরণদ্বারগুলোর মধ্যে কুলাতে করে ঝেড়েছি, তাদেরকে সন্তান-বিরহিত করেছি, আমার লোকদেরকে বিনষ্ট করেছি, তারা নিজেদের পথ থেকে ফিরে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দেশের নগরদ্বারগুলিতে তাদের বেলচা দিয়ে ঝাড়ব। আমি আমার প্রজাদের উপরে মৃত্যুর শোক ও ধ্বংস নিয়ে আসব, কারণ তারা তাদের জীবনাচরণের পরিবর্তন করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদিগকে দেশের পুরদ্বার সমূহে কুলাতে করিয়া ঝাড়িয়াছি, তাহাদিগকে সন্তান-বিরহিত করিয়াছি, আমার প্রজাগণকে বিনষ্ট করিয়াছি, তাহারা আপনাদের পথ হইতে ফিরে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদিগকে দেশের পুরদ্বার সমূহে কুলাতে করিয়া ঝাড়িয়াছি, তাহাদিগকে সন্তান-বিরহিত করিয়াছি, আমার প্রজাগণকে বিনষ্ট করিয়াছি, তাহারা আপনাদের পথ হইতে ফিরে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশের শহর-ফটকের কাছে আমি কুলায় করে তোমার লোকদের ঝাড়ব। আমার লোকদের উপর আমি সন্তানের মৃত্যুর শোক আনব ও তাদের ধ্বংস করব, কারণ নিজেদের পথ থেকে তারা ফেরে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশের শহর-দরজার কাছে আমি কুলায় করে তোমার লোকদের ঝাড়ব। আমার বান্দাদের উপর আমি সন্তানের মৃত্যুর শোক আনব ও তাদের ধ্বংস করব, কারণ নিজেদের পথ থেকে তারা ফেরে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশের প্রতিটি জনপদে বাতাসের মুখে খড়কুটোর মত আমি তোমাদের দিয়েছি উড়িয়ে, আমার প্রজা—তোমাদের ধ্বংস করেছি আমি, হত্যা করেছি তোমাদের সন্তান-সন্ততিদের, কারণ মন্দ পথ পরিহার করনি তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকদের আমি আমার কাঁটায়ুক্ত দণ্ড দিয়ে তুলে আলাদা করে দেব| শহরের ফটকের সামনে থেকেই তাদের বিচ্ছিন্ন করে দেব| আমার লোকরা বদলায় নি| তাই আমি তাদের ধ্বংস করব| আমি তাদের ছেলেমেয়েদের সরিয়ে নিয়ে যাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই দেশের ফটকের কাছে আমি কুলোয় করে তাদের ঝেড়ে ফেলব। আমি তাদের ছিন্নভিন্ন করব। আমি আমার প্রজাদের ধ্বংস করব যদি তারা তাদের পথ থেকে না ফেরে।