Jeremiah 15:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্ত সন্তানের জননী ক্ষীণা হয়েছে, প্রাণত্যাগ করেছে, দিন থাকতে তার সূর্য অস্তগমন করেছে, সে লজ্জিতা ও হতাশ হয়েছে; আর আমি তাদের অবশিষ্টাংশকে দুশমনদের সম্মুখে তলোয়ারের হাতে তুলে দেব, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত সন্তানের জননী মূর্ছা গিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে; সময় থাকতে থাকতেই তার জীবনসূর্য অস্ত যাবে; সে লাঞ্ছিত ও অপমানিত হবে। যারা অবশিষ্ট বেঁচে থাকবে, তাদের সমর্পণ করব শত্রুদের তরোয়ালের সামনে,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তপ্রসূতা ক্ষীণা হইয়াছে, প্রাণত্যাগ করিয়াছে, দিন থাকিতে তাহার সূর্য্য অস্তগমন করিয়াছে, সে লজ্জিতা ও হতাশা হইয়াছে; আর আমি তাহাদের অবশিষ্টাংশকেও শত্রুদের সম্মুখে খড়্গে সমর্পণ করিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তপ্রসূতা ক্ষীণা হইয়াছে, প্রাণত্যাগ করিয়াছে, দিন থাকিতে তাহার সূর্য অস্তগমন করিয়াছে, সে লজ্জিতা ও হতাশা হইয়াছে; আর আমি তাহাদের অবশিষ্টাংশকেও শত্রুদের সম্মুখে খড়্গে সমর্পণ করিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাত সন্তানের মা দুর্বল হয়ে লজ্জিত ও অপমানিত অবস্থায় শেষ নিঃশ্বাস ফেলবে। সময় থাকতেই তার জীবনের সূর্য ডুবে যাবে। যারা বেঁচে থাকবে তাদেরও আমি শত্রুদের তলোয়ারের সামনে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাত সন্তানের মা দুর্বল হয়ে লজ্জিত ও অপমানিত অবস্থায় শেষ নিঃশ্বাস ফেলবে। সময় থাকতেই তার জীবনের সূর্য ডুবে যাবে। যারা বেঁচে থাকবে তাদেরও আমি শত্রুদের তলোয়ারের সামনে দেব। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতটি সন্তানের জননী সবাইকে হারিয়ে মূর্ছা গেছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে তার, তার দিবালোক ডুবে গেছে রাতের অন্ধকারে। সে হতমান, ব্যথিত হৃদয়! তোমরা যারা এখনও বেঁচে আছ তাদেরও আমি নিধন করব শত্রুহস্তে, আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের শত্রু তরবারি হাতে আক্রমণ করে হত্যা করবে| যিহূদার জীবিত সমস্ত লোককে তারা হত্যা করবে| একজন মায়ের হয়ত সাত জন পুত্র থাকবে, কিন্তু তার সব পুত্রই মারা যাবে| সেই মহিলা শুধু কাঁদতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়| সে মানসিক ভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে| তার উজ্জ্বল দিনগুলি দুঃখের অন্ধকার গ্রাস করে নেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মা যে সাত সন্তানের জন্ম দিয়েছে, দুর্বল হবে। সে হাঁপাবে। দিনের র বেলাতেই তার সূর্য্য ডুবে যাবে। সে লজ্জিত ও বিভ্রান্ত হবে, কারণ আমি তাদের যারা অবশিষ্ট আছে, তাদের শত্রুদের তরোয়ালের সামনে দেব,’ সদাপ্রভু এই কথা বলেন।”