Jeremiah 16:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি তাদেরকে বলবে, মাবুদ বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ত্যাগ করেছে, তারা অন্য দেবতাদের পিছনে গিয়ে তাদের সেবা করেছে, তাদের কাছে ভূমিতে উবুড় হয়েছে এবং আমাকে ত্যাগ করেছে, আমার শরীয়ত পালন করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তুমি তাদের বোলো, ‘এর কারণ হল, তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ত্যাগ করেছে,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘এবং অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের সেবা করেছে ও তাদের উপাসনা করেছে। তারা আমাকে পরিত্যাগ করেছে ও আমার বিধান পালন করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি তাহাদিগকে বলিবে, সদাপ্রভু কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমাকে ত্যাগ করিয়াছে, তাহারা অন্য দেবগণের পশ্চাদগামী হইয়া তাহাদের সেবা করিয়াছে, তাহাদের কাছে প্রণিপাত করিয়াছে, এবং আমাকে ত্যাগ করিয়াছে, আমার ব্যবস্থা পালন করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি তাহাদিগকে বলিবে, সদাপ্রভু কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমাকে ত্যাগ করিয়াছে, তাহারা অন্য দেবগণের পশ্চাদ্গামী হইয়া তাহাদের সেবা করিয়াছে, তাহাদের কাছে প্রণিপাত করিয়াছে, এবং আমাকে ত্যাগ করিয়াছে, আমার ব্যবস্থা পালন করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তুমি তাদের বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘এর কারণ হল তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ত্যাগ করেছে এবং দেব-দেবতাদের পিছনে গিয়ে তাদের সেবা ও পূজা করেছে। তারা আমাকে ত্যাগ করেছে এবং আমার আইন-কানুন অমান্য করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তুমি তাদের বলবে যে, মাবুদ বলছেন, ‘এর কারণ হল তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ত্যাগ করেছে এবং দেব-দেবীদের পিছনে গিয়ে তাদের এবাদত ও পূজা করেছে। তারা আমাকে ত্যাগ করেছে এবং আমার শরীয়ত অমান্য করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাদের তুমি বলবে, প্রভু পরমেশ্বর বলেছেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার কাছ থেকে চলে গেছে এবং অন্যান্য অলীক দেবতাদের পূজা-অর্চনা করছে। তারা আমাকে পরিত্যাগ করেছে, পালন করেনি আমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তুমি এগুলি তাদের অবশ্যই বলবে: ‘তোমাদের পূর্বপুরুষরা আমাকে ত্যাগ করেছিল বলেই তোমাদের জীবনে এসব ভয়ঙ্কর জিনিষ আসবে|’ এই হল প্রভুর বার্তা| ‘তারা আমাকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করেছিল| তারা অন্য দেবতাদের পূজা করেছিল| তোমাদের পূর্বপুরুষরা আমার বিধানকে অস্বীকার করে আমাকে ত্যাগ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তাদের বল, সদাপ্রভু বলেন, এর কারণ হল তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ত্যাগ করেছে এবং তারা অন্য দেবতাদের পিছনে গিয়ে তাদের ভজনা করেছে ও তাদেরকে প্রণাম করেছে। তারা আমাকে ত্যাগ করেছে এবং আমার ব্যবস্থা রক্ষা করে নি।