Jeremiah 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা নিজেদের পূর্বপুরুষদের চেয়েও মন্দ আচরণ করেছ; কারণ দেখ, তোমরা প্রত্যেকে নিজ নিজ দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলছো, তাই আমার কথায় কান দিচ্ছ না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া তোমরা, তোমাদের পিতৃপুরুষদের চেয়েও বেশি দুষ্টতার কাজ করেছ। দেখো, তোমরা প্রত্যেকে আমার আদেশ পালন না করে কেমনভাবে নিজেদের মন্দ হৃদয়ের অনুসারী হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আপনাদের পিতৃপুরুষগণ অপেক্ষাও মন্দ আচরণ করিয়াছ; কারণ দেখ, তোমরা প্রত্যেক জন আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিতেছ, তাই আমার বাক্যে কর্ণপাত করিতেছ না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আপনাদের পিতৃপুরুষগণ অপেক্ষাও মন্দ আচরণ করিয়াছ; কারণ দেখ, তোমরা প্রত্যেক জন আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিতেছ, তাই আমার বাক্যে কর্ণপাত করিতেছ না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও মন্দভাবে চলেছ। দেখ, তোমরা প্রত্যেকে আমার কথামত না চলে কিভাবে তোমাদের মন্দ অন্তরের একগুঁয়েমিতে চলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও খারাপভাবে চলেছ। দেখ, তোমরা প্রত্যেকে আমার কথামত না চলে কিভাবে তোমাদের খারাপ দিলের একগুঁয়েমিতে চলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও জঘন্য কাজ করেছ। তোমরা সকলে জেদী, উদ্ধত ও দুরাচার, আমার বাধ্য হয়ে চলনি তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা যে সব পাপ কাজ করেছ তা তোমাদের পূর্বপুরুষদের পাপকাজ থেকে অনেক খারাপ| তোমরা একগুঁয়ে, জেদী| তোমরা আমাকে অমান্য করে যা খুশী তাই করেছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা নিজেরা তোমাদের পূর্বপুরুষদের থেকেও মন্দ আচরণ কর। কারণ দেখ! প্রত্যেকে তার মন্দ অন্তরের একগুঁয়েমিতে চলছে; কেউ নেই যে আমার কথা শোনে।