Jeremiah 16:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তোমাদের পূর্বপুরুষেরা ও তোমরা যে দেশ সম্পর্কে জান নি, এমন একটি দেশে আমি এই দেশ থেকে তোমাদেরকে নিক্ষেপ করবো; সেই স্থানে তোমরা দিনরাত অন্য দেবতাদের সেবা করবে, কেননা আমি তোমাদেরকে রহম করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, আমি এই দেশ থেকে তোমাদের এমন এক দেশে ছুঁড়ে ফেলে দেব, যে দেশের কথা তোমরা জানো না বা তোমাদের পিতৃপুরুষেরা জানত না। সেখানে তোমরা দিনরাত অন্যান্য দেবদেবীর সেবা করবে, কারণ আমি তোমাদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করব না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তোমাদের পিতৃপুরুষেরা ও তোমরা যে দেশ জান নাই, এমন এক দেশে আমি এই দেশ হইতে তোমাদিগকে নিক্ষেপ করিব; সেই স্থানে তোমরা দিবারাত্র অন্য দেবগণের সেবা করিবে, কেননা আমি তোমাদিগকে দয়া করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তোমাদের পিতৃপুরুষেরা ও তোমরা যে দেশ জান নাই, এমন এক দেশে আমি এই দেশ হইতে তোমাদিগকে নিক্ষেপ করিব; সেই স্থানে তোমরা দিবারাত্র অন্য দেবগণের সেবা করিবে, কেননা আমি তোমাদিগকে দয়া করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি এই দেশ থেকে তোমাদের এমন একটা দেশে ছুঁড়ে ফেলে দেব যে দেশের কথা তোমরাও জান না, তোমাদের পূর্বপুরুষেরাও জানত না। সেখানে তোমরা দিনরাত দেব-দেবতার সেবা করবে, কারণ আমি তোমাদের কোন দয়া দেখাব না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি এই দেশ থেকে তোমাদের এমন একটা দেশে ছুঁড়ে ফেলে দেব যে দেশের কথা তোমরাও জান না, তোমাদের পূর্বপুরুষেরাও জানত না। সেখানে তোমরা দিনরাত দেব-দেবীর এবাদত করবে, কারণ আমি তোমাদের কোন দয়া দেখাব না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি তোমাদের এমন একটি দেশে দূর করে দেব, সেখানকার নাম তোমরা বা তোমাদের পিতৃপুরুষেরা কেউ শোনে নি। সেখানে তোমরা দিবারাত্রি অলীক দেবতাদের পূজার্চনা করবে। আমি তোমাদের উপর আর বিন্দুমাত্রও দয়া করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমাদের আমি এদেশের বাইরে ছুঁড়ে ফেলব| আমি তোমাদের জোর করে বিদেশে পাঠাব| এমন এক দেশে পাঠাব যা তোমাদের পূর্বপুরুষদেরও অচেনা| সেখানে তোমরা অন্যান্য মূর্ত্তিদের সেবা করতে পারবে| আমি তোমাদের কোন রকম সাহায্য করতে যাব না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি এই দেশ থেকে তোমাদের এমন একটি দেশে ছুঁড়ে ফেলব যার কথা তোমরা জান না, তোমরাও না তোমাদের পূর্বপুরুষেরাও না এবং সেখানে তোমরা দিন রাত অন্য দেবতার ভজনা করবে, কারণ আমি তোমাদের দয়া করব না।”