Jeremiah 16:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য, মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে লোকেরা আর বলবে না, সেই জীবন্ত মাবুদের কসম, যিনি বনি-ইসরাইলকে মিসর দেশ থেকে উঠিয়ে এনেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবুও, এমন দিন আসন্ন,” সদাপ্রভু এই কথা বলেন, “যখন লোকেরা আর ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলীদের মিশর থেকে মুক্ত করে এনেছিলেন একথা বলবে না,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকেরা আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল সন্তানগণকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকেরা আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল-সন্তানগণকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “এমন দিন আসছে যখন লোকে আর বলবে না, ‘যিনি ইস্রায়েলীয়দের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “এমন দিন আসছে যখন লোকে আর বলবে না, ‘যিনি বনি-ইসরাইলদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন সেই আল্লাহ্র কসম,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, শোন, যে আমি ইসরায়েলীদের মিশরভূমি থেকে উদ্ধার করে এনেছিলাম, এমন এক সময় আসছে যখন ইসরায়েলীরা জাগ্রত ঈশ্বর ‘প্রভু পরমেশ্বরের দিব্য’ এইভাবে আর আমার নামে শপথ নেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লোকরা প্রতিশ্রুতি করো এবং বলো, ‘প্রভুর অস্তিত্ব যেমন নিশ্চিত, যিনি আমাদের মিশর থেকে বের করে এনেছেন …’ সেই রকম নিশ্চিতরূপে| কিন্তু সময় এগিয়ে আসছে|” এই হল প্রভুর বার্তা, “যখন মানুষ আর ঐ কথা বলবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য দেখ! সেই দিন আসছে এটি সদাপ্রভুর ঘোষণা, যখন এটা আর বলা হবে না, জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তিনিই যিনি ইস্রায়েলীয়দের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন।