Jeremiah 16:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা বলবে, সেই জীবন্ত মাবুদের কসম, যিনি বনি-ইসরাইলকে উত্তর দেশ থেকে এবং আর যেসব দেশে তিনি তাদেরকে ছিন্নভিন্ন করেছিলেন, সেসব দেশ থেকে উঠিয়ে এনেছেন, বস্তুত আমি তাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়েছিলাম, তাদের সেই দেশে তাদেরকে ফিরিয়ে আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং তারা বলবে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি উত্তরের দেশ থেকে এবং যে সমস্ত দেশে তিনি তাদের নির্বাসিত করেছিলেন, সেখান থেকে ইস্রায়েলীদের মুক্ত করে এনেছেন।’ কারণ তাদের পিতৃপুরুষদের আমি যে দেশ দিয়েছিলাম, সেখানেই তাদের আবার ফিরিয়ে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু [তাহারা বলিবে], সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল-সন্তানগণকে উত্তর দেশ হইতে, এবং আর যে সকল দেশে তিনি তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলেন, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, বস্তুতঃ আমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছিলাম, তাহাদের সেই দেশে তাহাদিগকে ফিরাইয়া আনিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু [তাহারা বলিবে], সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল-সন্তানগণকে উত্তর দেশ হইতে, এবং আর যে সকল দেশে তিনি তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলেন, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, বস্তুতঃ আমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছিলাম, তাহাদের সেই দেশে তাহাদিগকে ফিরাইয়া আনিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বরং তারা বলবে, ‘যিনি উত্তর দেশে ও অন্যান্য দেশে ইস্রায়েলীয়দের দূর করে দিয়েছিলেন ও সেখান থেকে বের করে এনেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য।’ তারা এই কথা বলবে, কারণ যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশেই তাদের ফিরিয়ে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বরং তারা বলবে, ‘যিনি উত্তর দেশে ও অন্যান্য দেশে বনি-ইসরাইলদের দূর করে দিয়েছিলেন ও সেখান থেকে বের করে এনেছেন সেই আল্লাহ্‌র কসম।’ তারা এই কথা বলবে, কারণ যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশেই তাদের ফিরিয়ে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরিবর্তে তারা এই বলে শপথ নেবে, যে ঈশ্বর তাদের উত্তর দেশ থেকে এবং যে সমস্ত দেশে আমাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত দেশ থেকে আবার ফিরিয়ে এনেছেন, সেই জাগ্রত ঈশ্বরের দিব্য’। আমি তাদের সেই আপন দেশে ফিরিয়ে আনব, যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তখন নতুন কিছু বলবে| তারা বলবে, ‘প্রভুর অস্তিত্ব যেমন নিশ্চিত যিনি আমাদের উত্তরের দেশ থেকে বার করে এনেছিলেন, সেই রকম নিশ্চিতভাবে|’ তিনি তাদের নিয়ে এসেছিলেন সেই সব দেশের বাইরে থেকে যেখানে তাদের তিনি পাঠিয়েছিলেন...’ কেন তারা একথা বলবে? কারণ আমি ইস্রায়েলীয়দের পূর্বপুরুষের মাটিতে ফিরিয়ে আনব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি উত্তর দেশে ও সেই দেশে যেখানে ইস্রায়েলীয়দের ছড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে বের করে এনেছেন, আমি তাদের সেই দেশে ফিরিয়ে আনব যা আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম।