Jeremiah 16:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাদের সমস্ত পথে আমার দৃষ্টি আছে, তারা আমার সম্মুখ থেকে লুকানো নয় এবং তাদের অপরাধও আমার দৃষ্টি থেকে গুপ্ত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার চোখ তাদের সমস্ত জীবনাচরণের প্রতি নিবদ্ধ থাকবে, তাদের কোনো পাপ আমার কাছ থেকে গুপ্ত থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহাদের সমস্ত পথে আমার দৃষ্টি আছে, তাহারা আমার সম্মুখ হইতে লুক্কায়িত নহে, এবং তাহাদের অপরাধও আমার দৃষ্টি হইতে গুপ্ত নহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহাদের সমস্ত পথে আমার দৃষ্টি আছে, তাহারা আমার সম্মুখ হইতে লুক্কায়িত নহে, এবং তাহাদের অপরাধও আমার দৃষ্টি হইতে গুপ্ত নহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সব চলাফেরার উপর আমার চোখ রয়েছে; তারা আমার চোখ থেকে লুকানো নেই এবং তাদের পাপও আমার কাছ থেকে গুপ্ত নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সব চলাফেরার উপর আমার চোখ রয়েছে; তারা আমার চোখ থেকে লুকানো নেই এবং তাদের গুনাহ্ও আমার কাছ থেকে গোপন নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রতিটি ক্রিয়াকলাপ আমি দেখি, আমার কাছে কোনও কিছুই গোপন থাকে না, তাদের পাপ আমার দৃষ্টি এড়াতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যা করে তার সবই আমি দেখতে পাচ্ছি| যিহূদার লোকরা যা করেছে তা আমার কাছে গোপন করা সম্ভব নয়| তাদের পাপ আমার কাছে অজানা নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার চোখ তাদের সমস্ত পথের উপর রয়েছে; তারা আমার সামনে থেকে লুকাতে পারে না। তাদের অপরাধ আমার কাছ থেকে গোপনে থাকে না।