Jeremiah 16:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রথমে তাদের অপরাধের ও তাদের গুনাহ্র দ্বিগুণ ফল দেব; কেননা তারা নিজেদের জঘন্য পদার্থরূপ শবে আমার দেশ নাপাক করেছে এবং নিজেদের ঘৃণার বস্তুগুলোতে আমার অধিকার পরিপূর্ণ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দুষ্টতা ও তাদের পাপের জন্য আমি তাদের দ্বিগুণ প্রতিফল দেব, কারণ তারা তাদের অসার সব দেবমূর্তির প্রাণহীন আকৃতির দ্বারা আমার দেশ অশুচি করেছে এবং তাদের জঘন্য সব প্রতিমার দ্বারা আমার অধিকারকে পূর্ণ করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অগ্রে তাহাদের অপরাধের ও তাহাদের পাপের দ্বিগুণ ফল দিব; কেননা তাহারা আপনাদের জঘন্য পদার্থরূপ শবে আমার দেশ অপবিত্র করিয়াছে, এবং আপনাদের ঘৃণার্হ বস্তুসমূহে আমার অধিকার পরিপূর্ণ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অগ্রে তাহাদের অপরাধের ও তাহাদের পাপের দ্বিগুণ ফল দিব; কেননা তাহারা আপনাদের জঘন্য পদার্থরূপ শবে আমার দেশ অপবিত্র করিয়াছে, এবং আপনাদের ঘৃণার্হ বস্তুসমূহে আমার অধিকার পরিপূর্ণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দুষ্টতা ও পাপের জন্য আমি তাদের দুই গুণ ফল দেব, কারণ তারা আমার দেশকে অশুচি করেছে এবং তাদের জঘন্য মূর্তি ও প্রতিমা দিয়ে আমার সেই অধিকারকে পূর্ণ করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দুষ্টতা ও গুনাহের জন্য আমি তাদের দুই গুণ ফল দেব, কারণ তারা আমার দেশকে নাপাক করেছে এবং তাদের জঘন্য মূর্তি ও প্রতিমা দিয়ে আমার সেই অধিকারকে পূর্ণ করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পাপাচার ও দুষ্টতার জন্য আমি তাদের দ্বিগুণ শাস্তি দেব। কারণ তারা আমার দেশের মাটি অসার প্রতিমা দিয়ে অপবিত্র করেছে। মৃতদেহের মত প্রাণহীন এইসব অলীক প্রতিমা দিয়ে তারা দেশ ভরে তুলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের দুষ্ট কাজের জন্য আমি তাদের দ্বিগুণ পরিমাণ ফেরৎ দেব| তাদের প্রতিটি পাপের জন্য আমি তাদের দ্বিগুণ শাস্তি দেব| কারণ তারা আমার দেশকে অপবিত্র করে দিয়েছে| তারা তাদের ভয়ঙ্কর মূর্ত্তিদের দিয়ে আমার দেশকে অপবিত্র করে তুলেছে| আমি ঐ মূর্ত্তিদের ঘৃণা করি| সেই জন্য আমি তাদের সঙ্গে এরকম ব্যবহার করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের জঘন্য মূর্তিগুলি দিয়ে আমার দেশকে অশুচি করেছে এবং তাদের জঘন্য মূর্তিগুলি দিয়ে অধিকারকে পূর্ণ করেছে; তার অপরাধ ও পাপের জন্য আমি দুই গুণ ফল দেব।