Jeremiah 16:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমার বল ও আমার দুর্গ এবং সঙ্কটকালে আমার আশ্রয়, দুনিয়ার প্রান্তগুলো থেকে জাতিরা তোমার কাছে এসে বলবে, ‘কেবল মিথ্যা বিষয়ে ও অসার বস্তুতে আমাদের পূর্বপুরুষদের অধিকার ছিল, তার মধ্যে একটাও উপকারী নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার শক্তি ও আমার দুর্গ, দুর্দশার সময়ে আমার আশ্রয়স্থান, তোমার কাছেই সমস্ত জাতি আসবে, পৃথিবীর প্রান্তসীমা থেকে এসে তারা বলবে, “মিথ্যা দেবতা ছাড়া আমাদের পিতৃপুরুষদের কাছে আর কিছুই ছিল না, অসার প্রতিমারা তাদের কোনো উপকারই করতে পারেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমার বল ও আমার দুর্গ, এবং সঙ্কটকালে আমার আশ্রয়, পৃথিবীর প্রান্ত সকল হইতে জাতিগণ তোমার নিকটে আসিয়া বলিবে, ‘কেবল মিথ্যা বিষয়ে ও অসার বস্তুতে আমাদের পিতৃপুরুষদের অধিকার ছিল, তাহার মধ্যে একটাও উপকারী নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমার বল ও আমার দুর্গ, এবং সঙ্কটকালে আমার আশ্রয়, পৃথিবীর প্রান্ত সকল হইতে জাতিগণ তোমার নিকটে আসিয়া বলিবে, ‘কেবল মিথ্যা বিষয়ে ও অসার বস্তুতে আমাদের পিতৃপুরুষদের অধিকার ছিল, তাহার মধ্যে একটাও উপকারী নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার শক্তি, আমার দুর্গ, আমার কষ্টের সময়কার আশ্রয়, পৃথিবীর শেষ সীমা থেকে অন্য জাতিরা তোমার কাছে এসে বলবে, “আমাদের পূর্বপুরুষেরা এমন সব মিথ্যা দেব-দেবতা ও অপদার্থ প্রতিমার অধিকারী ছিল যা দিয়ে তাদের কোন লাভ হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার শক্তি, আমার কেল্লা, আমার কষ্টের সময়কার আশ্রয়, দুনিয়ার শেষ সীমা থেকে অন্য জাতিরা তোমার কাছে এসে বলবে, “আমাদের পূর্বপুরুষেরা এমন সব মিথ্যা দেব-দেবী ও অপদার্থ মূর্তির অধিকারী ছিল যা দিয়ে তাদের কোন লাভ হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার শক্তি,আমার রক্ষক, বিপদে আপদে তুমিই আমার সহায়। পৃথিবীর প্রান্ত থেকে লোকে তোমার কাছে আসবে এবং বলবে, ‘আমাদের পিতৃপুরুষদের অলীক দেবতা ছাড়া কিছুই ছিল না। এগুলি অসার প্রতিমা ছাড়া কিছু নয়।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি আমার শক্তি, আপনি আমার রক্ষক| আপনি বিপদের সময়ে আশ্রয় নেওয়ার জন্য এক নিরাপদ জায়গা| পৃথিবীর সমস্ত দেশ আপনার কাছে আসবে| তারা বলবে, “আমাদের পিতাদের দেশে ছিল মূর্ত্তি| তারা ঐ সমস্ত অসার মূর্ত্তিদের পূজা করেছিল| কিন্তু ঐ মূর্ত্তিরা এতটুকুও সাহায্য করেনি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু, তুমি আমার দুর্গ এবং আমার আশ্রয়, বিপদের দিনের আমার নিরাপদ আশ্রয়। পৃথিবীর শেষ সীমানা থেকে অন্য জাতিরা তোমার কাছে এসে বলবে, “আমাদের পূর্বপুরুষেরা সত্যিই প্রতারণার দেবতার উপাসক ছিল। তারা মিথ্যা; তাদের নিয়ে কোন লাভ নেই।