Jeremiah 16:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দেখ, আমি তাদেরকে জানাবো, একটিবার তাদেরকে আমার ক্ষমতা ও পরাক্রম জানাবো, তাতে তারা জানবে যে, আমার নাম মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে, আমি তাদের শিক্ষা দেব, এবার আমার পরাক্রম ও আমার শক্তি সম্পর্কে তাদের শিক্ষা দেব। তখন তারা জানতে পারবে যে, আমার নাম সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য দেখ, আমি তাহাদিগকে জ্ঞাত করিব, একটীবার তাহাদিগকে আমার হস্ত ও পরাক্রম জ্ঞাত করিব, তাহাতে তাহারা জানিবে যে, আমার নাম সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ত ঈশ্বর নয়।’ এই জন্য দেখ, আমি তাহাদিগকে জ্ঞাত করিব, একটিবার তাহাদিগকে আমার হস্ত ও পরাক্রম জ্ঞাত করিব, তাহাতে তাহারা জানিবে যে, আমার নাম সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “সেইজন্য এইবার আমি ইস্রায়েলীয়দের আমার ক্ষমতা ও শক্তি দেখিয়ে শিক্ষা দেব। তখন তারা জানতে পারবে যে, আমার নাম সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “সেইজন্য এইবার আমি বনি-ইসরাইলদের আমার ক্ষমতা ও শক্তি দেখিয়ে শিক্ষা দেব। তখন তারা জানতে পারবে যে, আমার নাম মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, জাতিবৃন্দকে এবার আমি চিরকালের মত বুঝিয়ে দেব আমার মহাপরাক্রম, আমার অসীম ক্ষমতা। তারা জানবে যে আমিই সেই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “যারা মূর্ত্তি বানায় সেই সব লোকদের আমি শিক্ষা দেব| ওদের আমি আমার ক্ষমতা ও শক্তির সম্বন্ধে শিক্ষা দেব| তাহলে তারা উপলব্ধি করতে পারবে যে আমিই ঈশ্বর| তারা জানবে আমিই প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং দেখ! এই দিন তাদের জানাবো, আমি তাদের আমার হাত ও আমার ক্ষমতা জানাবো, তাই তারা জানবে যে, আমার নাম সদাপ্রভু।”