Jeremiah 16:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এই স্থানে জাত পুত্র-কন্যাদের বিষয়ে এবং এই দেশে তাদের প্রসবকারিণী মাতাদের ও জন্মদাতা পিতাদের বিষয়ে মাবুদ এই কথা বলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এখানে জন্ম নেওয়া ছেলেমেয়েদের সম্পর্কে এবং তাদের মায়েদের ও বাবাদের সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এই স্থানে জাত পুত্রকন্যাদের বিষয়ে, এবং এই দেশে তাহাদের প্রসবকারিণী মাতাদের ও জন্মদাতা পিতাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এই স্থানে জাত পুত্রকন্যাদের বিষয়ে, এবং এই দেশে তাহাদের প্রসবকারিণী মাতাদের ও জন্মদাতা পিতাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমি সদাপ্রভু বলছি যে, এই জায়গায় জন্ম হওয়া ছেলেমেয়েরা, তাদের মায়েরা এবং তাদের বাবারা ভীষণ রোগে মারা যাবে। কেউ তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের কবরও দেবে না কিন্তু তারা গোবরের মত মাটিতে পড়ে থাকবে। তারা যুদ্ধ ও দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হবে এবং তাদের মৃতদেহ আকাশের পাখীদের ও বনের পশুদের খাবার হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমি মাবুদ বলছি যে, এই জায়গায় জন্ম হওয়া ছেলেমেয়েরা, তাদের মায়েরা এবং তাদের বাবারা ভীষণ রোগে মারা যাবে। কেউ তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের দাফনও করবে না কিন্তু তারা গোবরের মত মাটিতে পড়ে থাকবে। তারা যুদ্ধ ও দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হবে এবং তাদের লাশ আকাশের পাখীদের ও বনের পশুদের খাবার হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে যে সমস্ত ছেলেমেয়ের জন্ম হয়েছে, তাদের ও তাদের পিতামাতার অবস্থা কি হবে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার ছেলেমেয়েদের সম্বন্ধে প্রভু এগুলি বললেন| এবং সেই সমস্ত ছেলেমেয়েদের পিতা ও মাতার সম্বন্ধে প্রভু যা বললেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই ছেলেমেয়েরা, যারা এই জায়গায় জন্মায়; মায়েরা, যারা তাদের প্রসব করে এবং বাবারা, যারা এই জায়গায় তাদের জন্ম দেয়; তাদের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন,