Jeremiah 16:4 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরবে, তাদের জন্য কেউ মাতম করবে না, কেউ তাদেরকে দাফন করবে না; তারা ভূমির উপরে সারের মত পড়ে থাকবে; এবং তারা তলোয়ার ও দুর্ভিক্ষ দ্বারা হত হবে; তাদের লাশ আসমানের পাখিদের ও ভূমির পশুদের খাবার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা মারাত্মক রোগে মারা যাবে। তাদের জন্য শোকবিলাপ করা হবে না ও তাদের কবর দেওয়া হবে না, কিন্তু আবর্জনার মতো তাদের মৃতদেহ মাটিতে পড়ে থাকবে। তারা তরোয়ালের আঘাতে ও দুর্ভিক্ষে ধ্বংস হবে এবং তাদের মৃতদেহ আকাশের পাখিদের ও বুনো পশুদের আহার হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না, কেহ তাহাদিগকে কবর দিবে না; তাহারা ভূমির উপরে সারের ন্যায় পড়িয়া থাকিবে; এবং তাহারা খড়্‌গ ও দুর্ভিক্ষ দ্বারা হত হইবে; তাহাদের শব আকাশের পক্ষিগণের ও ভূমির পশুদের ভক্ষ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না, কেহ তাহাদিগকে কবর দিবে না; তাহারা ভূমির উপরে সারের ন্যায় পড়িয়া থাকিবে; এবং তাহারা খড়্‌গ ও দুর্ভিক্ষ দ্বারা হত হইবে; তাহাদের শব আকাশের পক্ষিগণের ও ভূমির পশুদের ভক্ষ্য হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মারাত্মক রোগে তাদের মৃত্যু হবে। তাদের জন্য শোক করার অথবা তাদের কবর দেবার কেউ থাকবে না। ক্ষেতে সারের স্তূপের মত তাদের মৃতদেহ ঢিবি করা থাকবে। তারা হয় যুদ্ধে নিহত হবে কিম্বা অনাহারে মরবে। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্যজন্তুদের আহার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ লোকগুলোর ভয়ঙ্কর মৃত্যু আসবে| কেউ তাদের জন্য কাঁদবে না| তাদের জন্য কেউ চিতা জ্বালাবে না| মৃতদেহগুলি বিষ্ঠার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে| ওদের মৃত্যু ঘটবে একজন শত্রুর তরবারির আঘাতে অথবা তারা মারা যাবে অনাহারে| মৃতদেহগুলি শকুন এবং বন্য পশুদের খাদ্য হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তারা মরণ রোগে মারা যাবে। তারা বিলাপ করবে না বা কবরও দেবে না। তারা ভূমির উপরের গোবরের মত হবে। কারণ তারা তরোয়াল ও দূর্ভিক্ষ দিয়ে ধ্বংস হবে এবং তাদের মৃতদেহ আকাশের পাখীদের ও ভূমির পশুদের খাবার হবে।”