Jeremiah 16:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত মাবুদ এই কথা বলেন, তুমি শোকের বাড়িতে প্রবেশ করো না, মাতম করতে যেও না, তাদের জন্য কান্নাকাটি করো না; কেননা, মাবুদ বলেন, আমি এই জাতি থেকে আমার শান্তি, অটল মহব্বত ও করুণা অপহরণ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তুমি মৃতদের উদ্দেশ্যে দেওয়া ভোজ খেতে কোনো গৃহে প্রবেশ কোরো না; সেখানে শোক করতে বা সহানুভূতি দেখাতে যেয়ো না, কারণ এই লোকদের উপর থেকে আমি আমার আশীর্বাদ, আমার ভালোবাসা ও আমার অনুকম্পা তুলে নিয়েছি,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ সদাপ্রভু এই কথা কহেন, তুমি শোকের গৃহে প্রবেশ করিও না, বিলাপ করিতে যাইও না, তাহাদের জন্য ক্রন্দন করিও না; কেননা, সদাপ্রভু কহেন, আমি এই জাতি হইতে আমার শান্তি, দয়া ও করুণা অপহরণ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ সদাপ্রভু এই কথা কহেন, তুমি শোকের গৃহে প্রবেশ করিও না, বিলাপ করিতে যাইও না, তাহাদের জন্য ক্রন্দন করিও না; কেননা, সদাপ্রভু কহেন, আমি এই জাতি হইতে আমার শান্তি, দয়া ও করুণা অপহরণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে বাড়ীতে লোকে শোক করে সেই বাড়ীতে ঢুকো না; বিলাপ করতে বা তাদের দুঃখে দুঃখিত হতে সেখানে যেয়ো না, কারণ এই লোকদের থেকে আমি আমার শান্তি, অটল ভালবাসা ও মমতা তুলে নিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে বাড়ীতে লোকে শোক করে সেই বাড়ীতে ঢুকো না; বিলাপ করতে বা তাদের দুঃখে দুঃখিত হতে সেখানে যেয়ো না, কারণ এই লোকদের থেকে আমি আমার শান্তি, অটল মহব্বত ও মমতা তুলে নিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও শোকার্ত পরিবারে তুমি যাবে না। কারও জন্য শোক করবে না, সান্ত্বনাও দেবে না। আমি আমার প্রজাদের আর আশীর্বাদ করব না বা তাদের ভালবাসব না, করুণাও করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভু বললেন, “যিরমিয় কোন শ্রাদ্ধ বাড়ীতে যেও না| তোমার তাদের জন্য দুঃখ প্রকাশ করার দরকার নেই| কারণ আমি আমার আশীর্বাদ ফিরিয়ে নিয়েছি| আমি যিহূদার লোকদের প্রতি দয়া দেখাব না| আমি তাদের জন্য দুঃখও প্রকাশ করব না|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “এমন বাড়িতে প্রবেশ কোরো না, যেখানে শোক আছে। এই লোকেদের বিলাপ করতে এবং তাদের সহানুভূতি দেখাতে যেয়ো না। কারণ আমি এই লোকদের থেকে আমার শান্তি, বিশ্বস্ত চুক্তি ও স্নেহপূর্ণ করুণা জড়ো করেছি।” এটি সদাপ্রভুর ঘোষণা।