Jeremiah 16:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দেশে ক্ষুদ্র ও মহান সমস্ত লোক মরবে, কেউ তাদেরকে দাফন করবে না, লোকে তাদের জন্য মাতম করবে না ও তাদের জন্য কেউ তার অঙ্গের ক্ষত কিংবা মাথা মুণ্ডন করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“উঁচু বা নীচ নির্বিশেষে সবাই এই দেশে মারা যাবে। তাদের কবর দেওয়া কিংবা তাদের জন্য শোক করা হবে না, কেউ নিজের শরীরে কাটাকুটি বা তাদের মস্তক মুণ্ডন করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দেশে ক্ষুদ্র ও মহান সমস্ত লোক মরিবে, কেহ তাহাদিগকে কবর দিবে না, লোকে তাহাদের জন্য বিলাপ করিবে না, ও তাহাদের নিমিত্ত কেহ আপন অঙ্গের কাটকুট কিম্বা মস্তক মুণ্ডন করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দেশে ক্ষুদ্র ও মহান সমস্ত লোক মরিবে, কেহ তাহাদিগকে কবর দিবে না, লোকে তাহাদের জন্য বিলাপ করিবে না, ও তাহাদের নিমিত্ত কেহ আপন অঙ্গের কাটকুট কিম্বা মস্তক মুণ্ডন করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দেশে ছোট-বড় সবাই মারা যাবে। কেউ তাদের কবরও দেবে না, তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের জন্য নিজের দেহে কাটাকাটিও করবে না, নিজের মাথাও কামাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দেশে ছোট-বড় সবাই মারা যাবে। কেউ তাদের দাফনও করবে না, তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের জন্য নিজের শরীরে কাটাকাটিও করবে না, নিজের মাথাও কামাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনী-দরিদ্র নির্বিশেষে এদেশের সকলে মরবে। তাদের কবর দেওয়ার জন্য ও শোক করার জন্য তোমরা কেউ থাকবে না। কেউ তাদের দুঃখে নিজেদের দেহে আঘাত করে, ক্ষত সৃষ্টি করবে না বা মস্তক মুণ্ডন করে শোক প্রকাশ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার সাধারণ এবং গুরুত্বপূর্ণ মানুষ সকলেই মারা যাবে| কেউ তাদের শবদেহ কবর দেবে না, কেউ কাঁদবেও না| কেউ তাদের জন্য শোক প্রকাশ করে মাথার চুল কামিয়ে ফেলবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এই দেশের ছোট বড় সবাই মারা যাবে। তারা কবরে যাবে না, কেউ তাদের জন্য বিলাপও করবে না। কেউ নিজেকে কাটাকাটিও করবে না বা তাদের মাথাগুলি কামাবে না।