Jeremiah 16:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত লোকের জন্য শোককারীদেরকে সান্ত্বনাসূচক রুটি বিতরণ করবে না, পিতা কিংবা মাতার জন্য শোকে সান্ত্বনাসূচক পাত্রে পান করাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা মৃতদের উদ্দেশ্যে বিলাপ করে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কেউ খাবার পাঠাবে না—এমনকি, তাদের কারও মা বা বাবার জন্যও নয়—কিংবা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কেউ কোনো পানীয়ও দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত লোকের নিমিত্ত শোককারীদিগকে সান্ত্বনাসূচক [রুটি] বিতরণ করিবে না, পিতা কিম্বা মাতার নিমিত্ত শোকে সান্ত্বনাসূচক পাত্রে পান করাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃত লোকের নিমিত্ত শোককারীদিগকে সান্ত্বনাসূচক [রুটি] বিতরণ করিবে না, পিতা কিম্বা মাতার নিমিত্ত শোকে সান্ত্বনাসূচক পাত্রে পান করাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সেই মৃতদের জন্য বিলাপ করে, এমন কি, বাবা বা মায়ের জন্য বিলাপ করে তাদের সান্ত্বনা দেবার জন্য কেউ খাবারও দেবে না বা পানীয়ও দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সেই মৃতদের জন্য বিলাপ করে, এমন কি, বাবা বা মায়ের জন্য বিলাপ করে তাদের সান্ত্বনা দেবার জন্য কেউ খাবারও দেবে না বা পানীয়ও দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারও প্রিয়জন মারা গেলে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য লোকে তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করে। কিন্তু এদের জন্য তোমরা সেইসব করবে না। তেমরা কেউ এদের কোন সহানুভূতি দেখাবে না, এমন কি যে ব্যক্তি তার পিতা বা মাতাকে সদ্য হারিয়েছে, তার কাছেও কেউ যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এন্দনরত লোকদের জন্য কেউ খাবার নিয়ে আসবে না| যে সমস্ত লোকরা তাদের অভিভাবকের মৃত্যুতে শোক করছে তাদের কোন ব্যক্তি আরাম দেবে না| যারা কাঁদবে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থাও কেউ করে দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃতদের জন্য কেউ তাদের বিলাপের দিন সান্ত্বনা দিতে কোনো খাবারের ভাগ দেবে না এবং কেউ তার বাবা বা তার মায়ের আদেশে তাদের সান্ত্বনা দেবার জন্য সান্ত্বনাকারী পাত্র দেবে না।