Jeremiah 17:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার গুনাহ্‌ লোহার লেখনী ও হীরকের কাঁটা দিয়ে লেখা হয়েছে, তাদের চিত্তফলকে ও তাদের কোরবানগাহ্‌র শৃঙ্গে তা খোদাই করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিহূদার পাপ লোহার এক যন্ত্র দিয়ে খোদিত ও হীরার কাঁটা দিয়ে লেখা হয়েছে, তা খোদিত হয়েছে তাদের হৃদয়ের ফলকে এবং তাদের বেদির শৃঙ্গগুলির উপরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার পাপ লৌহলেখনী ও হীরকের কাঁটা দিয়া লিখিত হইয়াছে, তাহাদের চিত্তফলকে ও তাহাদের যজ্ঞবেদির শৃঙ্গে তাহা ক্ষোদিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার পাপ লৌহলেখনী ও হীরকের কাঁটা দিয়া লিখিত হইয়াছে, তাহাদের চিত্তফলকে ও তাহাদের যজ্ঞবেদির শৃঙ্গে তাহা ক্ষোদিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “যিহূদার পাপ লোহার যন্ত্র দিয়ে লেখা হয়েছে, হীরার কাঁটা দিয়ে তাদের অন্তরের ফলকে, তাদের বেদীর শিংয়ের উপরে খোদাই করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “এহুদার গুনাহ্‌ লোহার যন্ত্র দিয়ে লেখা হয়েছে, হীরার কাঁটা দিয়ে তাদের দিলের ফলকে, তাদের বেদীর শিংয়ের উপরে খোদাই করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, হে যিহুদীয়াবাসী, লৌহ-লেখনী দিয়ে তোমাদের পাপ লেখা হয়েছে, হীরার তীক্ষ্ণ ধার দিয়ে তা খোদিত হয়েছে, তোমাদের হৃদয়ফলকে এবং তোমাদের বেদীর কোণে কোণে সে সব খোদাই করে লেখা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার লোকদের পাপ এক জায়গায় লেখা আছে যেখানে সেইগুলো মোছা যায় না| লোহার কলম দিয়ে এবং ডগায় হীরে দেওয়া কলম দিয়ে ঐ পাপগুলো পাথরের ওপর লেখা হয়েছে| এবং ঐ সব পাথরগুলি হল তাদের হৃদয়| ঐ সব পাপ লেখা হয়েছে তাদের উৎসর্গের বেদীর শৃঙ্গে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যিহূদার পাপ লোহার লেখনী ও হীরের বিন্দু দিয়ে লেখা হয়েছে। এটা তাদের অন্তরের ফলকে ও তোমার বেদির শিংয়ের উপরে খোদাই করা হয়েছে।