Jeremiah 17:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদ অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি; আমি প্রত্যেক মানুষকে নিজ নিজ আচরণ অনুসারে নিজ নিজ কাজের ফল দিয়ে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করি এবং মন যাচাই করি, যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্য উপযুক্ত পুরস্কার দিতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্ম্মের পরীক্ষা করি; আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণানুসারে আপন আপন কর্ম্মের ফল দিয়া থাকি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি; আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণানুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু অন্তর খুঁজে দেখি ও মনের পরীক্ষা করি; আমি মানুষের চলাফেরা ও তার কাজের পাওনা অনুসারে ফল দিই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদ দিল খুঁজে দেখি ও মনের পরীক্ষা করি; আমি মানুষের চলাফেরা ও তার কাজের পাওনা অনুসারে ফল দিই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, প্রভু পরমেশ্বর, অনুসন্ধান করি মানুষের মন, যাচাই করি প্রতিটি হৃদয়, তার জীবন যাপনের ধারা অনুযায়ী, তার কর্ম অনুযায়ী ফল দিই তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমিই প্রভু এবং আমি মানুষের হৃদয়ও পরিষ্কার দেখতে পাই| আমি একজন মানুষের মনকে পরীক্ষা করতে পারি| আমি নির্ধারণ করতে পারি কার কি থাকা উচিৎ‌| আমি একজন মানুষের কর্মের ফল নির্ধারণ করতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভু, সেই একজন যে মন খুঁজে দেখে, যে অন্তরের পরীক্ষা করে। আমি প্রত্যেকের প্রাপ্য তাকে দিই, তার কাজের ফল অনুসারে শাস্তি দিই।