Jeremiah 17:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ডিমে তা না দিলেও যেমন তিতির পাখি বাচ্চাদের সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি যে অসৎ উপায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্ধেক বয়সে তাকে ছেড়ে যাবে এবং শেষকালে সে মূঢ় হয়ে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে, অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই। তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে, পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রসব না করিলেও যেমন তিত্তির পক্ষী শাবকদিগকে সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি যে অন্যায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্দ্ধ বয়সে তাহাকে ছাড়িয়া যাইবে, এবং শেষকালে সে মূঢ় হইয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রসব না করিলেও যেমন তিত্তির পক্ষী শাবকদিগকে সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি যে অন্যায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্ধ বয়সে তাহাকে ছাড়িয়া যাইবে, এবং শেষকালে সে মূঢ় হইয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অন্যের ডিমে তা দিয়ে বাচ্চা পাওয়া তিতির পাখীর মতই সেই লোক, যে অসৎ উপায়ে ধন লাভ করে। তার বয়সের মাঝামাঝি সময়ে সেই ধন তাকে ছেড়ে চলে যাবে, আর শেষে সে বোকা বলে প্রমাণিত হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অন্যের ডিমে তা দিয়ে বাচ্চা পাওয়া তিতির পাখীর মতই সেই লোক, যে অসৎ উপায়ে ধন লাভ করে। তার বয়সের মাঝামাঝি সময়ে সেই ধন তাকে ছেড়ে চলে যাবে, আর শেষে সে বোকা বলে প্রমাণিত হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে, সে সেই পাখির মত, যে অপরের ডিমে ‘তা’ দেয়। জীবনের চরম সন্ধিক্ষণে সে হারাবে সকল সম্পদ, পরিণামে, সে একটি মূর্খ —এই হবে তার একমাত্র পরিচয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কখনো কখনো একটা পাখী অন্যের ডিমে তা দিয়ে তাকে ফোটায| ঠিক একই ভাবে একজন মানুষ ঠকায় এবং অন্যের টাকা আত্মসাত্‌ করে| সেই টাকা সে তার অর্ধেক জীবনে উড়িয়ে দেয়| জীবনের শেষ পর্যাযে সে বুঝতে পারে যে সে কত বড় নির্বোধ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি তিতির পাখী একটি ডিমে তা দিয়ে বাচ্চা ফোঁটায়, যে ডিমটি তার নিজের নয়। কোন একজন অসৎ উপায়ে ধনী হয়; কিন্তু তার জীবনের মাঝামাঝি দিনের, সেই ধনসম্পদ তাকে ছেড়ে চলে যাবে; আর শেষে সে বোকা হয়ে যাবে।”