Jeremiah 17:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, ইসরাইলের প্রত্যাশাভূমি, যত লোক তোমাকে পরিত্যাগ করে, সকলেই লজ্জিত হবে। ‘যারা আমার কাছ থেকে সরে যায়, তাদের নাম ধূলিতে লেখা হবে; কারণ তারা জীবন্ত পানির ফোয়ারা মাবুদকে ত্যাগ করেছে।’ হযরত ইয়ারমিয়ার মুনাজাত
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু, যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে। যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে, কারণ তারা জীবন্ত জলের উৎস, সদাপ্রভুকে ত্যাগ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, ইস্রায়েলের প্রত্যাশাভূমি, যত লোক তোমাকে পরিত্যাগ করে, সকলেই লজ্জিত হইবে। ‘যাহারা আমা হইতে সরিয়া যায়, তাহাদের নাম ধূলিতে লিখিত হইবে; কারণ তাহারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, ইস্রায়েলের প্রত্যাশাভূমি, যত লোক তোমাকে পরিত্যাগ করে, সকলেই লজ্জিত হইবে। ‘যাহারা আমা হইতে সরিয়া যায়, তাহাদের নাম ধূলিতে লিখিত হইবে; কারণ তাহারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, ইস্রায়েলের আশা, যারা তোমাকে ত্যাগ করেছে তাদের সবাইকে লজ্জায় ফেলা হবে। তোমার কাছ থেকে যারা ফিরে গেছে তাদের নাম ধুলায় লেখা হবে, কারণ তারা জীবন্ত জলের ফোয়ারা সদাপ্রভুকে ত্যাগ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, ইসরাইলের আশা, যারা তোমাকে ত্যাগ করেছে তাদের সবাইকে লজ্জায় ফেলা হবে। তোমার কাছ থেকে যারা ফিরে গেছে তাদের নাম ধূলায় লেখা হবে, কারণ তারা জীবন্ত পানির ঝর্ণা মাবুদকে ত্যাগ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি ইসরায়েলের আশা, যারা তোমাকে পরিত্যাগ করে, লজ্জিত হবে তারা, ধূলির উপরে লেখা নামের মত মুছে যাবে তারা চিরতরে কারণ তারা পরিত্যাগ করেছে তোমায়, হে প্রভু পরমেশ্বর, জীবন-জলের উৎস যিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনিই ইস্রায়েলের আশা| প্রভু আপনি জীবন্ত ঝর্ণার মত| যদি একজন মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হয়ে যাবে খুবই ছোট|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু ইস্রায়েলের আশা। যারা তোমাকে ত্যাগ করেছে তারা লজ্জিত হবে; এই দেশে তোমার কাছ থেকে যারা ফিরে গেছে, তাদের নাম ধূলোয় লেখা হবে। কারণ তারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করেছে।