Jeremiah 17:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, ওরা আমাকে বলছে, মাবুদের কালাম কোথায়? তা একবার উপস্থিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা নিন্দা করে আমাকে বলতে থাকে, “সদাপ্রভুর বাক্য কোথায়? তা এখনই পূর্ণ হোক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, উহারা আমাকে বলিতেছে, সদাপ্রভুর বাক্য কোথায়? তাহা একবার উপস্থিত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, উহারা আমাকে বলিতেছে, সদাপ্রভুর বাক্য কোথায়? তাহা একবার উপস্থিত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, তারা আমাকে বলতে থাকে, “সদাপ্রভুর বাক্য কোথায়? এখন তা পূর্ণ হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, তারা আমাকে বলতে থাকে, “মাবুদের কালাম কোথায়? এখন তা পূর্ণ হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে আমাকে বলে, প্রভু পরমেশ্বর আমাদের যে হুমকি দিয়েছিলেন, সে সব গেল কোথায়? এবার সেগুলি করুন তিনি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা আমাকে প্রশ্ন করেই চলেছে| তারা বলছে, “যিরমিয়, প্রভুর বার্তার কি হল? আমাদের দেখতে হবে ঐ বার্তা সত্যি হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তারা আমাকে বলে, “সদাপ্রভুর বাক্য কোথায়? তা এবার উপস্থিত হোক।”