Jeremiah 17:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমাকে তাড়না করে, তারা লজ্জিত হোক, কিন্তু আমি যেন লজ্জিত না হই; তারা নিরাশ হোক, কিন্তু আমি যেন নিরাশ না হই; তুমি তাদের উপরে অমঙ্গলের দিন উপস্থিত কর ও দ্বিগুণ ধ্বংস দিয়ে তাদের ধ্বংস কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার নিপীড়নকারীদের তুমি লজ্জায় ফেলো, কিন্তু আমাকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করো। তাদের আতঙ্কিত করো, কিন্তু আমার আতঙ্ক দূরে করো। তাদের উপরে বিপর্যয়ের দিন নিয়ে এসো; দ্বিগুণ বিনাশ দ্বারা তাদের ধ্বংস করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমাকে তাড়না করে, তাহারা লজ্জিত হউক, কিন্তু আমি যেন লজ্জিত না হই; তাহারা নিরাশ হউক, কিন্তু আমি যেন নিরাশ না হই; তুমি তাহাদের উপরে অমঙ্গলের দিন উপস্থিত কর, ও দ্বিগুণ ভঙ্গে তাহাদিগকে ভগ্ন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমাকে তাড়না করে, তাহারা লজ্জিত হউক, কিন্তু আমি যেন লজ্জিত না হই; তাহারা নিরাশ হউক, কিন্তু আমি যেন নিরাশ না হই; তুমি তাহাদের উপরে অমঙ্গলের দিন উপস্থিত কর, ও দ্বিগুণ ভঙ্গে তাহাদিগকে ভগ্ন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অত্যাচারীদের লজ্জায় ফেলা হোক, কিন্তু তুমি আমাকে লজ্জা থেকে রক্ষা কর। তারা ভেংগে পড়ুক, কিন্তু তুমি আমাকে ভেংগে পড়া থেকে রক্ষা কর। তুমি তাদের উপর বিপদের দিন নিয়ে এস; দুই গুণ ধ্বংস দিয়ে তাদের ধ্বংস কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জুলুমবাজদের লজ্জায় ফেলা হোক, কিন্তু তুমি আমাকে লজ্জা থেকে রক্ষা কর। তারা ভেংগে পড়ুক, কিন্তু তুমি আমাকে ভেংগে পড়া থেকে রক্ষা কর। তুমি তাদের উপর বিপদের দিন নিয়ে এস; দুই গুণ ধ্বংস দিয়ে তাদের ধ্বংস কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমাকে নির্যাতন করে, তাদের উপর আন চরম লজ্জা। কিন্তু আমাকে রেহাই দাও, প্রভু। ওদের পূর্ণ কর সন্ত্রাসে, কিন্তু আমাকে আতঙ্কিত করো না। ওদের উপরে আসুক ঘোরতর বিপর্যয়, ভেঙ্গে খণ্ড খণ্ড কর ওদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা আমাকে নির্যাতন করছে| ওদের লজ্জিত করুন| কিন্তু আমাকে নিরাশ করবেন না| ঐ মানুষদের ভয় পেতে দিন| কিন্তু আমাকে ভীত করে তুলবেন না| প্রলয়ের সেই ভয়ঙ্কর দিনগুলো আমার শত্রুদের জীবনে আসুক| তাদের চূর্ণ করুন| বারবার তাদের চূর্ণ করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার তাড়নাকারীরা লজ্জিত হোক, কিন্তু তুমি আমাকে লজ্জিত কোরো না। তারা আতঙ্কিত হোক, কিন্তু আমাকে আতঙ্কিত কোরো না। তাদের বিরুদ্ধে দুর্যোগের দিন পাঠাও এবং দুই গুণ ধ্বংস দিয়ে তাদের বিনষ্ট কর।