Jeremiah 17:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাকে এই কথা বললেন, এহুদার বাদশাহ্রা যে দ্বার দিয়ে ভিতরে আসে ও বাইরে যায়, তুমি জনসাধারণের সেই দ্বারে ও জেরুশালেমের সকল দ্বারে গিয়ে দাঁড়াও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “যিহূদার রাজারা যে ফটক দিয়ে ভিতরে আসে ও বাইরে যায়, তুমি জনসাধারণের সেই দুয়ারে গিয়ে দাঁড়াও; আবার জেরুশালেমের অন্য সব ফটকেও গিয়ে দাঁড়াও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, যিহূদার রাজগণ যে দ্বার দিয়া ভিতরে আইসে ও বাহিরে যায়, তুমি জনসাধারণের সেই দ্বারে ও যিরূশালেমের সকল দ্বারে গিয়া দাঁড়াও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, যিহূদার রাজগণ যে দ্বার দিয়া ভিতরে আইসে ও বাহিরে যায়, তুমি জনসাধারণের সেই দ্বারে ও যিরূশালেমের সকল দ্বারে গিয়া দাঁড়াও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জনসাধারণের যে ফটক দিয়ে যিহূদার রাজারা আসা-যাওয়া করে সদাপ্রভু আমাকে সেই ফটকে এবং যিরূশালেমের অন্যান্য সব ফটকেও গিয়ে দাঁড়াতে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জনসাধারণের যে দরজা দিয়ে এহুদার বাদশাহ্রা আসা-যাওয়া করে মাবুদ আমাকে সেই দরজায় এবং জেরুজালেমের অন্যান্য সব দরজায়ও গিয়ে দাঁড়াতে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিরমিয়, যে তোরণ দিয়ে যিহুদীয়া রাজ আসা-যাওয়া করেন, সেই বিন্যামীন তোরণে গিয়ে তুমি দাঁড়াও এবং আমার বার্তা ঘোষণা কর। তারপর তুমি জেরুশালেমের অন্যান্য সমস্ত দ্বারে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাকে এই কথাগুলি বললেন: “যিরমিয়, যাও লোকদের ফটকের কাছে গিয়ে দাঁড়াও যেটার মধ্যে দিয়ে যিহূদার রাজা ভেতরে ঢোকে এবং বাইরে যায়| লোকদের আমার বার্তা শোনাও এবং তারপর জেরুশালেমের প্রত্যেকটি ফটকে গিয়ে একই কাজ করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “যাও এবং যিহূদার রাজারা যে ফটক দিয়ে যাওয়া আসা করে, জনসাধারণের সেই ফটকে, যিরূশালেমের অন্যান্য সব ফটকেও গিয়ে দাঁড়াও।