Jeremiah 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের বালকেরা সবুজ গাছের কাছে উঁচু পাহাড়ের উপরে তাদের কোরবানগাহ্ ও আশেরা-মূর্তিগুলো স্মরণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি তাদের ছেলেমেয়েরাও স্মরণ করতে পারে তাদের বেদিগুলি ও আশেরা-মূর্তির খুঁটিগুলির কথা, যেগুলি স্থাপিত ছিল ডালপালা ছড়ানো গাছগুলির তলে ও উঁচু সব পাহাড়ের উপরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের বালকেরা হরিৎপর্ণ বৃক্ষের কাছে উচ্চ গিরির উপরে তাহাদের যজ্ঞবেদি ও আশেরা-মূর্ত্তি সকল স্মরণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের বালকেরা হরিৎপর্ণ বৃক্ষের কাছে উচ্চ গিরির উপরে তাহাদের যজ্ঞবেদি ও আশেরা-মূর্তি সকল স্মরণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ডালপালা ছড়ানো সবুজ গাছের পাশে উঁচু উঁচু পাহাড়ের উপরে তাদের বেদী ও আশেরা-খুঁটি তাদের ছেলেমেয়েদের কাছেও প্রিয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ডালপালা ছড়ানো সবুজ গাছের পাশে উঁচু উঁচু পাহাড়ের উপরে তাদের বেদী ও আশেরা-খুঁটি তাদের ছেলেমেয়েদের কাছেও প্রিয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিটি সবুজ গাছের তলায়, পাহাড়ের চূড়ায় এবং উন্মুক্ত প্রান্তরে পর্বতের উপরে তোমাদের লোকেরা আশেরা দেবীর জন্য নির্মিত বেদী এবং তার প্রতীকের কাছে পূর্জা-অর্চনা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সন্তানরা মনে রাখে সেই উৎসর্গের বেদীর কথা যা মূর্ত্তিসমূহকে উৎসর্গ করা হয়েছিল| তারা মনে রাখে সেই কাঠের খুঁটিগুলিকে যেগুলো উৎসর্গ করা হয়েছিল আশেরাকে| তারা সেই সব জিনিষ মনে রাখে পাহাড় চূড়ায় এবং গাছের নীচে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাতা ভর্তি গাছের পাশে উঁচু পাহাড়ের উপরে তাদের লোকেরা তাদের বেদীগুলিকে এবং তাদের আশেরা খুঁটিগুলিকে স্মরণ করে।