Jeremiah 17:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের বল, হে এহুদার বাদশাহ্‌রা, হে সমস্ত এহুদা, হে সমস্ত জেরুশালেম-নিবাসী, তোমরা যত লোক এসব দ্বার দিয়ে ভিতরে এসে থাক, সকলে মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলো, ‘হে যিহূদার রাজগণ ও যিহূদার সব লোক এবং জেরুশালেমে বসবাসকারী প্রত্যেকে যারা এসব ফটক দিয়ে প্রবেশ করো, তোমরা সদাপ্রভুর এই কথা শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদিগকে বল, হে যিহূদার রাজগণ, হে সমস্ত যিহূদা, হে সমস্ত যিরূশালেম-নিবাসী, তোমরা যত লোক এই সকল দ্বার দিয়া ভিতরে আসিয়া থাক, সকলে সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদিগকে বল, হে যিহূদার রাজগণ, হে সমস্ত যিহূদা, হে সমস্ত যিরূশালেম-নিবাসি, তোমরা যত লোক এই সকল দ্বার দিয়া ভিতরে আসিয়া থাক, সকলে সদাপ্রভুর বাক্য শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে এই কথা বলতে বললেন, “হে যিহূদার রাজারা ও সমস্ত লোকেরা এবং যিরূশালেমে বাসকারী সকলে, তোমরা যারা এই সব ফটক দিয়ে ভিতরে যাওয়া-আসা করে থাক, তোমরা সদাপ্রভুর বাক্য শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে এই কথা বলতে বললেন, “হে এহুদার বাদশাহ্‌রা ও সমস্ত লোকেরা এবং জেরুজালেমে বাসকারী সকলে, তোমরা যারা এই সব দরজা দিয়ে ভিতরে যাওয়া-আসা করে থাক, তোমরা মাবুদের কালাম শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজাদের ও সমস্ত অধিবাসীদের এবং জেরুশালেমবাসী যারা এই সমস্ত দেউড়ি দিয়ে নিত্য যাতায়াত করে, তাদের প্রত্যেককে আমার কথায় কর্ণপাত করতে বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকদের বলো: “প্রভুর বার্তা শোন| শোন যিহূদার রাজা এবং যিহূদার সাধারণ মানুষ| এই ফটক দিয়ে জেরুশালেমে যাতায়াত করা প্রত্যেকটি মানুষ আমার কথা শোন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বল, ‘যিহূদার রাজারা এবং যিহূদার সমস্ত লোকেরা এবং যিরূশালেমে বাসকারী সবাই, যারা এই সব ফটক দিয়ে ভিতরে আস, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো।