Jeremiah 17:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিশ্রামবারে নিজ নিজ বাড়ি থেকে কোন বোঝা বের করো না এবং কোন কাজ করো না; কিন্তু বিশ্রামবার পবিত্র করো, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদেরকে হুকুম দিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঘরের বাইরে কোনো বোঝা আনবে না, কিংবা সাব্বাথ-দিনে তোমরা কোনো কাজ করবে না, কিন্তু সাব্বাথ-দিন পবিত্ররূপে পালন করবে, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিশ্রামবারে আপন আপন গৃহ হইতে কোন বোঝা বাহির করিও না, এবং কোন কার্য্য করিও না; কিন্তু বিশ্রামদিন পবিত্র করিও, যেমন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিশ্রামবারে আপন আপন গৃহ হইতে কোন বোঝা বাহির করিও না, এবং কোন কার্য করিও না; কিন্তু বিশ্রামদিন পবিত্র করিও, যেমন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেমন তোমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলাম সেই মত বিশ্রামবারে তোমরা তোমাদের বাড়ী থেকে কোন বোঝা বের করে আনবে না বা কোন কাজ করবে না, বরং বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেমন তোমাদের পূর্বপুরুষদের হুকুম দিয়েছিলাম সেই মত বিশ্রামবারে তোমরা তোমাদের বাড়ী থেকে কোন বোঝা বের করে আনবে না বা কোন কাজ করবে না, বরং বিশ্রামবার পবিত্র করে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথবা সাব্বাথ দিনে তাদের বাড়ি থেকে কোন কিছু বাইরে বহন করে নিয়ে না যায়। সাব্বাথ দিনে তারা কোনও কাজ করবে না, কিন্তু আমি তাদের পূর্বপুরুষদের যে আদেশ দিয়েছি সেই অনুসারে সাব্বাথ দিনকে তারা পবিত্রভাবে পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্রামের দিনে ঘরের মালপত্রও নিয়ে যাতায়াত করতে পারবে না| সেদিন কাজেও যেতে পারবে না| বিশ্রামের দিন তোমরা পবিত্র দিন হিসেবে যাপন করবে| আমি তোমাদের পূর্বপুরুষদেরও এই আদেশ দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশ্রামবারে তোমাদের বাড়ি থেকে কোন বোঝা বের করে আনবে না। তাই কোন কাজ কোরো না, কিন্তু বিশ্রামবার আমার উদ্দেশ্যে পবিত্র করো, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের আদেশ করেছিলাম।