Jeremiah 17:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তারা শোনে নি, কান দেয় নি, কিন্তু নিজ নিজ ঘাড় শক্ত করেছিল, যেন কথা শুনতে কিংবা উপদেশ গ্রাহ্য করতে না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কিন্তু শোনেনি এবং কোনো মনোযোগও দেয়নি। তারা ছিল একগুঁয়ে এবং আমার কথা শুনতে চায়নি বা আমার শাসনে সাড়া দেয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহারা শুনে নাই, কর্ণপাত করে নাই, কিন্তু আপন আপন গ্রীবা শক্ত করিয়াছিল, যেন কথা শুনিতে কিম্বা উপদেশ গ্রাহ্য করিতে না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহারা শুনে নাই, কর্ণপাত করে নাই, কিন্তু আপন আপন গ্রীবা শক্ত করিয়াছিল, যেন কথা শুনিতে কিম্বা উপদেশ গ্রাহ্য করিতে না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পূর্বপুরুষেরা সেই কথা শোনেও নি, তাতে মনোযোগও দেয় নি। তারা তাদের ঘাড় শক্ত করেছিল; তারা আমার কথা শুনতে ও আমার শাসন মেনে নিতে অস্বীকার করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পূর্বপুরুষেরা সেই কথা শোনেও নি, তাতে মনোযোগও দেয় নি। তারা তাদের ঘাড় শক্ত করেছিল; তারা আমার কথা শুনতে ও আমার শাসন মেনে নিতে অস্বীকার করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পূর্বপুরুষেরা আমার কথা শোনে নি, ভ্রূক্ষেপও করেনি তাতে। পরিবর্তে তারা উদ্ধত হয়ে উঠেছিল। আমার বাধ্য হয়নি, এমন কি প্রত্যাখ্যান করেছে আমার শিক্ষা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা আমার কথা শোনেনি| তোমাদের পূর্বপুরুষরা আমাকে অমান্য করেছিল| তোমাদের পূর্বপুরুষরা ছিল একগুঁয়ে ও জেদী| আমি তাদের শাস্তি দিয়েছিলাম কিন্তু তাতে কোন ফল হয়নি| তারা আমার কোন কথা শোনেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা শোনেনি, মনোযোগও দেয়নি। কিন্তু তাদের ঘাড় শক্ত করেছিল; তাই তারা আমার কথা শোনেনি ও আমার শাসন গ্রহণ করে নি।’