Jeremiah 17:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমরা যদি যত্নপূর্বক আমার কথায় কান দেও, বিশ্রামবারে এই নগর-দ্বার দিয়ে কোন বোঝা ভিতরে না আন, যদি বিশ্রামবার পবিত্র কর, সেই দিনে কোন কাজ না কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা যদি যত্নের সঙ্গে আমার আদেশ পালন করো, সদাপ্রভু এই কথা বলেন, আর তোমরা সাব্বাথ-দিনে এই নগরের ফটকগুলি দিয়ে কোনো বোঝা ভিতরে না নিয়ে এসো এবং কোনো কাজ না করে সাব্বাথ-দিনকে পবিত্র বলে মান্য করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যদি যত্নপূর্ব্বক আমার কথায় কর্ণপাত করিয়া, বিশ্রামদিনে এই নগরের দ্বার দিয়া কোন বোঝা ভিতরে না আন, যদি বিশ্রামদিন পবিত্র কর, সেই দিনে কোন কার্য্য না কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যদি যত্নপূর্বক আমার কথায় কর্ণপাত করিয়া, বিশ্রামদিনে এই নগরের দ্বার দিয়া কোন বোঝা ভিতরে না আন, যদি বিশ্রামদিন পবিত্র কর, সেই দিনে কোন কার্য না কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা সতর্ক হয়ে আমার কথামত চল এবং বিশ্রামবারে শহরের ফটক দিয়ে কোন বোঝা না আন বরং বিশ্রামবারে কোন কাজ না করে দিনটা আমার উদ্দেশ্যে আলাদা করে রাখ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা সতর্ক হয়ে আমার কথামত চল এবং বিশ্রামবারে শহরের দরজা দিয়ে কোন বোঝা না আন বরং বিশ্রামবারে কোন কাজ না করে দিনটা পবিত্র করে রাখ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ সব লোককে বল যেন তারা আমার সমস্ত আদেশ পালন করে। সাব্বাথ দিনে এই নগরের তোরণদ্বার দিয়ে তারা কোন বোঝা বাইরে থেকে ভেতরে বয়ে আনতে পারবে না। সাব্বাথ দিনকে শুচিশুদ্ধভাবে তাদের পালন করতে হবে এবং এই দিনে কোনও কাজই তারা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা মন দিয়ে আমার কথা শোন| আমাকে মান্য করো| এই হল প্রভুর বার্তা: বিশ্রামের দিন জেরুশালেমের ফটক দিয়ে কোন মালপত্র বয়ে এনো না| বিশ্রামের দিন কাজ করা বন্ধ রেখো এবং ঐ দিনটি পবিত্র ভাবে কাটাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা সদাপ্রভুর ঘোষণা, ‘এটা ঘটবে, যদি তোমরা সত্যিই আমার কথা শোনো এবং বিশ্রামবারে শহরের ফটক দিয়ে কোন বোঝা না আন, কিন্তু পরিবর্তে বিশ্রামবারকে পবিত্র করো এবং কোন কাজ না করো,