Jeremiah 17:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে দাউদের সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্রা ও প্রধানবর্গ রথে ও ঘোড়ায় চড়ে এই নগর-দ্বার দিয়ে প্রবেশ করবে, তারা, তাদের কর্মকর্তারা, এহুদার লোক ও জেরুশালেম নিবাসীরা প্রবেশ করবে এবং এই নগর নিত্যস্থায়ী বাসস্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে রাজারা, যারা দাউদের সিংহাসনে বসে, তারা তাদের কর্মচারীদের সঙ্গে এই নগরের ফটকগুলি দিয়ে প্রবেশ করবে। তারা ও তাদের কর্মচারীরা ঘোড়ায় ও রথ চড়ে আসবে। তারা যিহূদার লোকদের ও জেরুশালেমে বসবাসকারী লোকদের সঙ্গে আসবে এবং এই নগরে চিরকালের জন্য লোকেদের বসবাস থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ ও প্রধানবর্গ রথে ও অশ্বে চড়িয়া এই নগরের দ্বার দিয়া প্রবেশ করিবে, তাহারা, তাহাদের প্রধানগণ, যিহূদার লোক ও যিরূশালেম-নিবাসিগণ প্রবেশ করিবে, এবং এই নগর নিত্যস্থায়ী বাসস্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ ও প্রধানবর্গ রথে ও অশ্বে চড়িয়া এই নগরের দ্বার দিয়া প্রবেশ করিবে, তাহারা, তাহাদের প্রধানগণ, যিহূদার লোক ও যিরূশালেম-নিবাসিগণ প্রবেশ করিবে, এবং এই নগর নিত্যস্থায়ী বাসস্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তোমাদের রাজারা দায়ূদের সিংহাসনে বসে রাজত্ব করবে। তারা, তাদের রাজকর্মচারীরা এবং যিহূদার লোকেরা ও যিরূশালেমের বাসিন্দারা রথে ও ঘোড়ায় চড়ে শহরের ফটক দিয়ে যাওয়া-আসা করবে; এই শহর কখনও জনশূন্য হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তোমাদের বাদশাহ্রা দাউদের সিংহাসনে বসে রাজত্ব করবে। তারা, তাদের রাজকর্মচারীরা এবং এহুদার লোকেরা ও জেরুজালেমের বাসিন্দারা রথে ও ঘোড়ায় চড়ে শহরের দরজা দিয়ে যাওয়া-আসা করবে; এই শহর কখনও জনশূন্য হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাদের রাজারা এবং রাজপুরুষেরা জেরুশালেমের এই সমস্ত তোরণদ্বার দিয়ে প্রবেশ করবে এবং দাউদের যে রাজশক্তি ছিল সেই রাজকীয় মর্যাদায় তারা ভূষিত হবে। যিহুদীয়া এবং জেরুশালেমের প্রজাদের সঙ্গে নিয়ে রথ ও অশ্বারোহণে তারা যাত্রা করবে এবং জেরুশালেম নগরী সর্বদা লোকে পরিপূর্ণ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘যদি তোমরা আমার আদেশ মান্য করো, তাহলে দায়ুদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ জেরুশালেমের ফটক দিয়ে প্রবেশ করবে| রথে চড়ে, ঘোড়ায় চড়ে বিভিন্ন রাজারা আসবে| যিহূদা এবং জেরুশালেমের নেতারা হবে সেই রাজা এবং জেরুশালেম চিরকালের জন্য বসবাসকারী লোক পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে রাজারা, রাজকর্মচারীরা এবং তারা যারা দায়ূদের সিংহাসনে বসে, তারা, তাদের নেতারা, যিহূদার লোকেরা ও যিরূশালেমের বাসিন্দারা রথে ও ঘোড়ায় চড়ে শহরের ফটক দিয়ে আসবে। এই শহর চিরকাল থাকবে।