Jeremiah 17:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার নগরগুলো, জেরুশালেমের চারদিকের অঞ্চল, বিন্‌ইয়ামীন প্রদেশ, নিম্নভূমি, পার্বতীয় দেশ ও দক্ষিণ দেশ থেকে লোকেরা পোড়ানো-কোরবানী ও অন্যান্য কোরবানী ভক্ষ— নৈবেদ্য ও ধূপ নিয়ে আসবে; তারা মাবুদের গৃহে স্তবের উপহার আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা যিহূদার বিভিন্ন নগর থেকে ও জেরুশালেমের নিকটবর্তী গ্রামগুলি থেকে আসবে, বিন্যামীনের এলাকা ও পশ্চিমাঞ্চলের ছোটো ছোটো পাহাড়তলি থেকে, পার্বত্য অঞ্চল ও নেগেভ থেকে আসবে এবং সদাপ্রভুর গৃহে হোমবলি ও বিভিন্ন বলিদান, শস্য-নৈবেদ্য, ধূপ ও ধন্যবাদ-দানের বলি নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার নগর সকল, যিরূশালেমের চারিদিকের অঞ্চল, বিন্যামীন প্রদেশ, নিম্নভূমি, পার্ব্বতীয় দেশ ও দক্ষিণ দেশ হইতে লোকেরা হোম, বলি, ভক্ষ্য-নৈবেদ্য ও ধূপ লইয়া আসিবে; তাহারা সদাপ্রভুর গৃহে স্তবের উপহার আনয়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার নগর সকল, যিরূশালেমের চারিদিকের অঞ্চল, বিন্যামীন প্রদেশ, নিম্নভূমি, পার্বতীয় দেশ ও দক্ষিণ দেশ হইতে লোকেরা হোম, বলি, ভক্ষ-নৈবেদ্য ও ধূপ লইয়া আসিবে; তাহারা সদাপ্রভুর গৃহে স্তবের উপহার আনয়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার শহরগুলো ও যিরূশালেমের আশেপাশের গ্রামগুলো থেকে বিন্যামীন এলাকা এবং উঁচু ও নীচু পাহাড়ী এলাকা থেকে আর নেগেভ থেকে লোকেরা আসবে এবং সদাপ্রভুর ঘরে পোড়ানো-উৎসর্গ, পশু-উৎসর্গ, শস্য-উৎসর্গ, ধূপ ও ধন্যবাদ-উৎসর্গের জিনিস আনবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার শহরগুলো ও জেরুজালেমের আশেপাশের গ্রামগুলো থেকে বিন্‌ইয়ামীন এলাকা এবং উঁচু ও নীচু পাহাড়ী এলাকা থেকে আর নেগেভ থেকে লোকেরা আসবে এবং মাবুদের ঘরে পোড়ানো-কোরবানী, পশু-কোরবানী, শস্য-কোরবানী, ধূপ ও শুকরিয়া-কোরবানীর জিনিস আনবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার শহরাঞ্চলে ও জেরুশালেমের চারিদিকের গ্রামাঞ্চল থেকে লোকেরা আসবে। তারা আসবে বিন্যামীনের এলাকা থেকে, পাহাড়তলি, পার্বত্য এলাকা এবং দক্ষিণ যিহুদীয়া থেকে। আমার মন্দিরে তারা আনবে হোমের নৈবেদ্য, বলি এবং শস্য-নৈবেদ্য, ধূপ এবং কৃতজ্ঞতার উপহার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা শহর থেকে লোকরা আসবে জেরুশালেমে| জেরুশালেমের আশপাশের ছোট্ট গ্রাম থেকে, বিন্যামীন পরিবারগোষ্ঠীর দেশ থেকে, পশ্চিম পাহাড়ের পাদদেশ থেকে এবং নেগেভ থেকে লোকরা আসবে জেরুশালেমে| ওরা সবাই সঙ্গে নিয়ে আসবে ধুপধূনা, হোমবলি, শস্য নৈবেদ্য| তারা সেই সমস্ত উপহার এবং নৈবেদ্য আনবে প্রভুর উপাসনা গৃহের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার শহরগুলো ও যিরূশালেমের চারিদিক থেকে বিন্যামীন এলাকা, নীচু এলাকা, পার্বত্য এলাকা, দক্ষিণে দেশ থেকে থেকে লোকেরা আমার গৃহে উপহার, বলিদান, ভক্ষ্য নৈবেদ্য, ধূপ নিয়ে আসবে। তারা ধন্যবাদের উপহার উৎসর্গ করবে।