Jeremiah 17:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি তোমরা আমার কথায় কান না দেও, বিশ্রামবার পবিত্র না কর, বিশ্রামবারে বোঝা বয়ে জেরুশালেমের দ্বারে প্রবেশ কর, তবে আমি তার সকল দ্বারে আগুন জ্বালাবো; তা জেরুশালেমের অট্টালিকা সকল গ্রাস করবে, কেউ নিভাতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সাব্বাথ-দিন যদি তোমরা পবিত্র না রাখো এবং সাব্বাথ-দিনে জেরুশালেমের ফটকগুলি দিয়ে বোঝা বহন করে ভিতরে নিয়ে এসে আমার আদেশ পালন না করো, তাহলে জেরুশালেমের ফটকগুলিতে আমি এমন আগুন জ্বালিয়ে দেব, যা নিভানো যাবে না। সেই আগুন তার দুর্গগুলিকে গ্রাস করবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি তোমরা আমার কথায় কর্ণপাত না কর, বিশ্রামদিন পবিত্র না কর, বিশ্রামদিনে বোঝা বহিয়া যিরূশালেমের দ্বারে প্রবেশ কর, তবে আমি তাহার সকল দ্বারে অগ্নি জ্বালাইব; তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে, নির্ব্বাণ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি তোমরা আমার কথায় কর্ণপাত না কর, বিশ্রামদিন পবিত্র না কর, বিশ্রামদিনে বোঝা বহিয়া যিরূশালেমের দ্বারে প্রবেশ কর, তবে আমি তাহার সকল দ্বারে অগ্নি জ্বালাইব; তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে, নির্বাপিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা আমার কথা না শোন এবং বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে না রাখ আর সেই দিনে বোঝা নিয়ে যিরূশালেমের ফটকের মধ্য দিয়ে ঢোক, তবে যিরূশালেমের সমস্ত ফটকে আমি আগুন জ্বালাব আর তা তার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে। সেই আগুন কেউ নিভাতে পারবে না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা আমার কথা না শোন এবং বিশ্রামবার পবিত্র করে না রাখ আর সেই দিনে বোঝা নিয়ে জেরুজালেমের দরজার মধ্য দিয়ে ঢোক, তবে জেরুজালেমের সমস্ত দরজায় আমি আগুন জ্বালাব আর তা তার কেল্লাগুলো পুড়িয়ে ফেলবে। সেই আগুন কেউ নিভাতে পারবে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার বাধ্য থাকতে হবে তাদের এবং সাব্বাথ দিনকে পবিত্র দিনরূপে পালন করতে হবে। এই দিনে তারা জেরুশালেমের কোন তোরণ দ্বার দিয়ে কোন বোঝা বহন করে নিয়ে যাবে না। অন্যথায় আমি জেরুশালেমের ঐ সমস্ত দ্বারে আগুন লাগিয়ে দেব। এই আগুন জেরুশালেমের সমস্ত প্রাসাদ-অট্টালিকা পুড়িয়ে ছারখার করে দেবে, কেউ নেভাতে পারবে না সেই আগুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু যদি তোমরা আমাকে অমান্য করো এবং আমার কথা না শোন তাহলে অমঙ্গল ঘনিয়ে আসবে| যদি তোমরা বিশ্রামের দিন জেরুশালেমের ফটক দিয়ে বোঝা বহন করো এবং তাকে অপবিত্র করো, তাহলে আমি জেরুশালেমের ফটকগুলোতে আগুন জ্বালিয়ে দেব, সেই আগুন যা নেভানো যায় না| সেই আগুন জেরুশালেমের ফটক থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে ছাই করে ফেলবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তোমরা বিশ্রামবার আমার উদ্দেশ্যে পবিত্র করতে আমার কথা না শোন, যদি তোমরা বিশ্রামবারে বোঝা নিয়ে যিরূশালেমের ফটকের মধ্যে দিয়ে নিয়ে আসো, তবে আমি সমস্ত ফটকে আগুন জ্বালাব, যে আগুন যিরূশালেমের দুর্গগুলি পুড়িয়ে ফেলবে এবং যেটা নিভবে না’।”