Jeremiah 17:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে যে অধিকার দিয়েছিলাম, তুমি নিজেই সেই অধিকার থেকে চ্যুত হবে এবং আমি তোমার অজ্ঞাত সেই দেশে তোমাকে দিয়ে দুশমনদের সেবা করাব; কারণ তোমরা আমার ক্রোধের আগুন জ্বালিয়েছ, তা চিরকাল জ্বলতে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে অধিকার আমি তোমাদের দিয়েছিলাম, তোমাদের দোষেই তোমরা তা হারাবে। তোমাদের অপরিচিত এক দেশে, আমি তোমাদের, তোমাদেরই শত্রুদের দাস করব, কারণ তোমরা আমার ক্রোধ প্রজ্বলিত করেছ এবং চিরকাল তা জ্বলতে থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে যে অধিকার দিয়াছিলাম, তুমি নিজেই সেই অধিকার হইতে চ্যুত হইবে, এবং আমি তোমার অজ্ঞাত সেই দেশে তোমাকে দিয়া শত্রুগণের সেবা করাইব; কারণ তোমরা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত করিয়াছ, তাহা চিরকাল জ্বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে যে অধিকার দিয়াছিলাম, তুমি নিজেই সেই অধিকার হইতে চ্যুত হইবে, এবং আমি তোমার অজ্ঞাত সেই দেশে তোমাকে দিয়া শত্রুগণের সেবা করাইব; কারণ তোমরা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত করিয়াছ, তাহা চিরকাল জ্বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে অধিকার আমি তোমাকে দিয়েছিলাম, তোমার নিজের দোষেই তুমি তা হারাবে। যে দেশের কথা তুমি জান না সেই দেশে আমি তোমাকে তোমার শত্রুদের দাস করব, কারণ তুমি আমার ক্রোধের আগুন জ্বালিয়েছ আর তা চিরকাল জ্বলতে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে অধিকার আমি তোমাকে দিয়েছিলাম, তোমার নিজের দোষেই তুমি তা হারাবে। যে দেশের কথা তুমি জান না সেই দেশে আমি তোমাকে তোমার শত্রুদের গোলাম করব, কারণ তুমি আমার রাগের আগুন জ্বালিয়েছ আর তা চিরকাল জ্বলতে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেশ আমি তোমাদের দিয়েছিলাম সেই দেশ তোমাদের ছেড়ে যেতে হেব। তোমাদের অজ্ঞাত এক দেশে তোমাদের শত্রুদের সেবা করাব আমি। কারণ আগুনের মত আমার ক্রোধ। কখনও নিভবে না সে আগুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের যে দেশ দিয়েছিলাম তা তোমরা হারাবে| তোমাদের শত্রুদের আমি তোমাদের দেশ নিয়ে নিতে দেব এবং তোমাদের তাদের দাস হতে দেব এমন এক দেশে যেটা তোমরা জানো না| কারণ আমি ভীষণ রুদ্ধ| আমার রোধ হল গনগনে আগুনের মতো এবং তোমরা সেই আগুনের লেলিহান শিখায় চির দিনের জন্য পুড়ে ছাই হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে যে অধিকার দিয়েছিলাম, তা তুমি হারাবে। যে দেশের কথা তুমি জান না, সেখানে আমি তোমাকে তোমার শত্রুদের দাস বানাবো, কারণ তুমি আমার রোষের আগুন জ্বালিয়েছ, যা চিরকাল জ্বলবে।”