Jeremiah 17:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে নিজের বাহু জ্ঞান করে ও যার অন্তঃকরণ মাবুদ থেকে সরে যায়, সে বদদোয়াগ্রস্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে, যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “যে লোক মানুষের উপর নির্ভর করে ও শক্তির জন্য নিজের দেহের উপর বিশ্বাস করে এবং যার অন্তর আমার কাছ থেকে সরে গেছে সে অভিশপ্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “যে লোক মানুষের উপর ভরসা করে ও শক্তির জন্য নিজের শরীরের উপর বিশ্বাস করে এবং যার দিল আমার কাছ থেকে সরে গেছে সে বদদোয়াপ্রাপ্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, যে ব্যক্তি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে চলে যায়, নির্ভর করে মানুষের উপর, নির্ভর করে মর্ত্য মানবের শক্তির উপর, সে হবে অভিশপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এগুলি বললেন, “যারা অন্যদের বিশ্বাস করে, তাদের জীবনে অমঙ্গল ঘটবে| অন্যদের শক্তির ওপর যারা ভরসা করে থাকে তাদের ক্ষেত্রেও অমঙ্গল ঘটবে| কারণ ঐ লোকরা প্রভুর প্রতি বিশ্বাস হারিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “যে ব্যক্তি মানুষের উপর ভরসা করে সে অভিশপ্ত; সে মাংসকে তার শক্তি বানায়, কিন্তু তার অন্তর সদাপ্রভুর কাছ থেকে সরে গেছে।