Jeremiah 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে মরুভূমিস্থ ঝাউ গাছের মত হবে, মঙ্গল আসলে তার দর্শন পাবে না, কিন্তু মরুভূমির উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণ-ভূমিতে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো; সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না। মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে, সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণ-ভূমিতে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণ-ভূমিতে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে হবে পতিত জমিতে একটা ঝোপের মত; ভাল সময় আসলে সে তা দেখতে পাবে না। মরু-এলাকার গরম শুকনা জায়গায়, অর্থাৎ যেখানে কেউ বাস করে না এমন নোনা জায়গায় সে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে হবে পতিত জমিতে একটা ঝোপের মত; ভাল সময় আসলে সে তা দেখতে পাবে না। মরুভূমির গরম শুকনা জায়গায়, অর্থাৎ যেখানে কেউ বাস করে না এমন নোনা জায়গায় সে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে হবে মরুপ্রান্তরে কাঁটা-ঝোপের মত শ্রীহীন, যা শুষ্ক মরুতে এবং লবণাক্ত ভূমিতে জন্মায়, যেখানে আর কিছুই জন্মায় না। কোনও মঙ্গল তার জীবনে আসবে না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত লোকরা হল জনমানবহীন মরুভূমির কাঁটা ঝোপের মতো| তপ্ত, শুষ্ক এবং অনুর্বর মাটিতেও তারা জন্মায়| সেই সব ঝোপঝাড় জানে না ঈশ্বর কত ভাল জিনিস দিতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে আরবের ঝোপের মত হবে এবং ভাল কিছু আসলে তা দেখতে পাবে না। মরুপ্রান্তের পাথুরে এলাকায় সে বাস করবে, জনবসতিহীন অনুর্বর জমি।